News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিকে ফেল করে ফাঁসিতে আত্মহত্যা ছাত্রীর, গায়ে আগুন দিয়ে অ্যাসিড খেয়ে আরও দুজন গুরুতর
Image

মাধ্যমিকে ফেল করে ফাঁসিতে আত্মহত্যা ছাত্রীর, গায়ে আগুন দিয়ে অ্যাসিড খেয়ে আরও দুজন গুরুতর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/আগরতলা, ৬ জুন৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পরই এক ছাত্রী আত্মহত্যা করল৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর এলাকায় মঙ্গলবার সকালে৷ ঘটনায় জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর গ্রামের বাসিন্দা রঞ্জিৎ দাসের মেয়ে লিপিকা দাস এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে৷ মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করে৷ সেই অনুযায়ী লিপিকা পরীক্ষায় অকৃতকার্য হয়৷ ফলে সে আত্মভিমানে নিজ ঘরেই ফাঁসি দিয়ে আত্মহত্যা করে৷ ওই সময় বাড়িতে লিপিকার মা/বাবা কেউ বাড়িতে ছিলনা৷ নির্জনতার সুযোগে লিপিকা ফাঁসি দিয়ে আত্মহত্যা করে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের মর্গে এনে রাখে ময়না তদন্তের জন্য৷
পরীক্ষায় ফেল করে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা ছাত্রের৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কল্যাণপুর থানা এলাকা সংলগ্ণ গ্রামে৷ আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই পরীক্ষার্থী অভিজিৎ গোপ (১৯) দেখতে পায় ওয়েবসাইটে অকৃতকার্য হয়েছে৷ উল্লেখ্য, কল্যাণপুর উচচ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠরত অভিজিৎ তৃতীয়বার মাধ্যমিকে ফেল করেছে৷ ক্ষোভে, অভিমানে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানায় পরিবারের সদস্যরা৷ পরিবারের লোকজন গুরুতর অবস্থায় কল্যাণপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকরা জিবিতে রেফার করেন৷ যতদূর জানা গেছে অগ্ণিদগ্দ ছাত্র অভিজিতের অবস্থা আশঙ্কাজনক৷ অন্যদিকে, গানিয়ামাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পরীক্ষায় ফেল করে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ গুরুতর অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে জীবনযুদ্ধে ছটফট করছে৷ সামাজিক লোকলজ্জা এবং মেয়ের ভবিষ্যতের জন্য মা-বাবার অনুরোধে নাম প্রকাশ উহ্য রাখা হয়েছে৷ জনৈক ছাত্রীর অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টার খবরে সহপাঠীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top