News Flash

  • Home
  • Uncategorized
  • কৃতিদের পছন্দ ইঞ্জিনীয়ারিং/ডাক্তারী, অধ্যাপনায় অনিহা
Image

কৃতিদের পছন্দ ইঞ্জিনীয়ারিং/ডাক্তারী, অধ্যাপনায় অনিহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/বিলোনীয়া/উদয়পুর/বিশালগড়/অমরপুর, ৬ জুন৷৷ টিবিএসসি’র মাধ্যমিক পরীক্ষায় কৃতির তালিকায় প্রথম দশে এবার যুগ্মভাবে ১৮ জন স্থানাধিকারী৷ সেরা তালিকার মধ্যে শিশু বিহার সুকলের একচেটিয়া আধিপত্য৷ পাঁচটি স্থান দখল করেছে৷ শহরের বনেদি সুকল নেতাজী সুভাষচন্দ্র বিদ্যানিকেতন, উমাকান্ত, মহারাণী তুলসিবতী সহ একাধিক সুকল তালিকায় স্থান পায়নি৷ কৃতিদের সবাই চিকিৎসক ও প্রকৌশলী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷ শিক্ষকতায় কেউ আসতে নারাজ৷
অর্ণব চৌহান -প্রথম ঃ শিশু বিহার সুকলের প্রধান শিক্ষকের সুযোগ্য পুত্র অর্ণব চৌহানৈ৷ ৬৮৭ নম্বর পেয়ে সেরার সেরা হয়েছেন৷ ৭টি বিষয়েই লেটার৷ ফিজিক্স নিয়ে রিসার্চ ওয়ার্ক করে এগুতে চায় সে৷ ৭ ঘন্টা দৈনিক পড়াশুনা করত৷ সফলতার জন্য প্রাধান্য দিয়েছে মাকে৷ পাঠ্যপুস্তক ভালোভাবে অধ্যায়নে ভালো ফল হবে আশাবাদী অর্ণব৷
দ্বিতীয় প্রিদীতি দাস , অমরপুর ইংরেজি মাধ্যম সুকলের ছাত্রী প্রিদীতি দাস৷ দৈনিক ৭ ঘন্টা পড়াশুনা করত৷ গান, নাটক পছন্দ৷ প্রাপ্ত নম্বর ৬৭১৷ ৭টি বিষয়ে লেটার৷ ভাবীদিনে বায়োলজি নিয়ে পড়াশুনা করে চিকিৎসক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি৷
তৃতীয় সাগর চক্রবর্তী , শিশু বিহার সুকলের মেধাবী ছাত্র সাগর আইটিআই তে পড়তে ইচ্ছুক৷ বাবা সুধাংশু দেবনাথ শিক্ষা দপ্তরে কর্মরত৷ মা মীরা দেবনাথ গৃহিনী৷ প্রাপ্ত নম্বর ৬৬৮৷ সমস্ত বিষয়েি লেটার পেয়েছেন৷ খেলাধূলা ক্রিকেটের মধ্যে রোহিত শর্মা প্রথম পছন্দ৷
পৃদিতী দাস – দ্বিতীয় ঃ সব বিষয়ে লেটার মার্ক সহ ৬৭১ নম্বর পেয়ে মেধা তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে অমরপুর ইংলিশ মিডিয়াম সুকলের ছাত্রী পৃদিতী দাস৷ সাক্ষাৎকালে সে জানিয়েছে ভবিষ্যতে ডাক্তার হতে চায়৷ দৈনিক বারো ঘন্টার মতো পড়াশুনা করেছে৷ বাবা পিন্টু রঞ্জন দাস ব্যবসায়ী৷ মেয়ের এই সাফলে তিনি বেজায় খুশী৷
কৃষ্ণেন্দু সাহা – যুগ্ম চতুর্থ ঃ উদয়পুর ইংলিশ মিডিয়াম সুকলের ছাত্র কৃষ্ণুন্দু ডাক্তার হতে চায়৷ এবছর মাধ্যমিক পরীক্ষায় সব বিষয়ে লেটার মার্ক সহ ৬৪৪ নম্বর পেয়ে কৃতি তালিকায় যুগ্মভাবে চতুর্থ হয়েছে৷ দৈনিক সাত ঘন্টা পড়াশুনা করেছে৷ বাবা যদুলাল সাহা ফিসারী আধিকারীক৷ মা রূপা সাহা গৃহিনী৷ পড়াশুনার পাশাপাশি সে খেলাধুলা, বই পড়া ইত্যাদিতে তার মনোযোগ রয়েছে৷
চতুর্থ আকাশ মজুমদার , মধ্যবিত্ত পরিবারের ছেলে আকাশ৷ বিলোনিয়া গভঃইংলিশ মিডিয়াম সুকলের ছাত্র৷ প্রাপ্ত নম্বর ৬৬৪৷ ইঞ্জিনিয়ার কিংবা চিকিৎসক হবে আশা ব্যক্ত করেন তিনি৷
দীগন্ত বৈদ্য-ষষ্ঠ , দক্ষিণের বৃন্তান্ত শিক্ষা নিকেতনের ছাত্র দীগন্ত বৈদ্য সেরা দশের মধ্যে ষষ্ট হয়েছেন৷ প্রাপ্ত নম্বর ৬৬০৷ লক্ষ্য একটাই ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার৷ শিক্ষকতা করে এগুনে অনীহা৷ কারিগরী ক্ষেত্রে পড়ার ইচ্ছা রয়েছে জানান তিনি৷
সপ্তম, পৌলমী মজুমদার , প্রাপ্ত নম্বর ৬৫৯৷ বিবেকানন্দ শিশু নিকেতনের ছাত্রী পৌলমী দৈনিক ৬-৭ ঘন্টা অধ্যায়ন করত৷ গান শুনতে ভালবাসে৷ কারিগরী ক্ষেত্রে পড়াশুনা করে জীবনে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদী তিনি৷
সৌরভ পোদ্দার-সপ্তম , রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র সৌরভ ৬৫৯ নম্বর পেয়ে যুগ্মভাবে সপ্তম হয়েছেন৷ বাবা সুজিত লাল পোদ্দার স্বাস্থ্য দপ্তরে কর্মরত৷ মা গৃহিনী৷ কারিগরী বিষয়ক ক্ষেত্রে ঝোঁক থাকার ইচ্ছা প্রকাশ করেন৷ পড়ার ফাঁকে তবলা বাজাতে ভালোবাসে৷ ৭জন গৃহশিক্ষক সহযোগিতা করেছেন বলে জানান তিনি৷
ইমন পোদ্দার-যুগ্ম দশম, রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের মেধাবী ছাত্র ইমন ৬৫৬ নম্বর পেয়ে প্রথম দশে জায়গা করতে সক্ষম হয়েছে৷ বাবা নিত্যানন্দ পোদ্দার এবং মা জয়ন্তী পোদ্দার সহযোগিতা করছেন প্রতিক্ষেত্রে৷ গৃহশিক্ষক ৭ জন৷ রুটিন মাফিক পড়াশুনা নয়, ইচ্ছার উপর নির্ভর করে পড়াশুনা করত৷ আগামীদিনে চিকিৎসক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷
যুগ্মভাবে চতুর্থ হয়েছে ৫ জন, ৭ম ২জন, ৮ম ২ জন, ৯ম ২জন এবং দশম ২ জন সবাই গৃহশিক্ষকদের পাশাপাশি মা বাবাকে সাফল্যের অংশীদার করেছেন৷ সুকলের নাম উজ্জ্বল করে কেউ শিক্ষকতা করার ইচ্ছা প্রকাশ করেনি৷ কারিগরী ক্ষেত্রে ইঁদুর দৌড়ে ভাবী প্রজন্ম শিক্ষক পাবে না মেধাবীদের মধ্য থেকে দিনের অলোর মতো পরিষ্কার৷
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পীরক্ষার ফলাফলে বিশালগড়ের প্রথম ৩জন প্রথম দশে স্থান করে নিয়েছে৷ এরমধ্যে যুগ্মভাবে চতুর্থ, যুগ্মভাবে সপ্তম এবং যুগ্মভাবে দশম স্থান রয়েছে যথাক্রমে মহুলমিতা লস্কর, পৌলমী মজুমদার এবং অরিন্দম দেবনাথ৷
মহুলমিতা লস্করের বাবা পিযুষ কান্তি লস্কর গ্রামীন ব্যাঙ্ক কর্মী৷ মা তৃপ্তি দাস শিক্ষিকা৷ বাড়ি সোনামুড়া, ধলিয়াই৷ অফিসটিলা ভাড়া থাকেন৷ মেয়ে বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ে ছোট বেলা থেকে পড়াশুনা করে আজ মাধ্যমিক চতুর্থ স্থান দখল করে৷ ৭ জন গৃহশিক্ষক৷ পছন্দ টিভিতে কার্টুন দেখা, নাচ, গান৷ মোটনম্বর পেয়েছে ৬৬৪ বাংলা-৮৫, ইংরেজি-৯৬, ইতিহাস-৯১, ভূগোল-১০০, অংক-১০০, ভৌতবিজ্ঞান-৯৪ এবং জীবনবিজ্ঞান-৯৮,(দৈনিক ৪/৫ ঘন্টা পড়াশুনা করেছে) ডাক্তার হতে চায়৷
পৌলমী মজুমদার বিবেকানন্দ শিশু নিকেতন (বেসরকারী বিদ্যালয়) প্রাপ্ত নম্বর ৬৫৯, বাবা পার্থ প্রতীম মজুমদার, (রাজনীতিবিদ) মাতা-গার্গী চৌধুরী(ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের অশিক্ষক কর্মী) সব বিষয়ে লেটার মার্কস পেয়েছে৷ ভুগোল-১০০, ইংরেজি-৯৭, অংক-৯৯, ভৌতবিজ্ঞান-৯৮, জীবনবিজ্ঞান-৯২, ইতিহাস-৯১, বাংলা-৮২(দৈনিক ৭ ঘন্টা পড়াশুনা করেছে) ডাক্তার হতে চায়৷ বাড়ি অফিসটিলায়৷
অরিন্দম দেবনাথের বাবা মৃণাল কান্তী দেবনাথ (সাধারণ ব্যবসায়ী) মাতা তাপসী দেবনাথ (গৃহিনী) দৈনিক ৮ ঘন্টা পড়াশুনা করে তার সাফল্যে খুব খুশি বাবা, মা ও সরকারি বিশালগড় ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ৷ তার প্রাপ্ত নম্বর ৬৫৬ বাড়ি রাস্তার মাথা এলাকায়৷ ৫ জন গৃহশিক্ষক দ্বারা পড়াশুনাে করেছে৷ পছন্দ কুইজ/ক্রিকেট খেলা নমবশ্রেণীতে পড়ার সময় গান শিখেছিল৷ বাংলা-৯৩, ইংরেজি-৯৫, ইতিহাস-৯১, ভূগোল-৯৪, ভৌতবিজ্ঞান-৯১, অংক-৯৯, জীবনবিজ্ঞান-৯৩৷ বিশালগড়ে বিবেকানন্দ শিশু নিকেতনে (বেসরকারী সুকল) ভূগোল বিষয়ে ৫ জন ত্রিপুরায় ১০০ নম্বর পেয়েছে৷ সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top