News Flash

  • Home
  • Uncategorized
  • অটো চালক বনাম ট্রাফিক পুলিশ বিবাদ তেলিয়ামুড়ায় জাতীয় সড়ক অবরোধ
Image

অটো চালক বনাম ট্রাফিক পুলিশ বিবাদ তেলিয়ামুড়ায় জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ জুন৷৷ এবার প্রশাসনের বিরুদ্ধে পথে নামল খোদ বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ৷ ছোট বড় যান চালকদের সঙ্গে তেলিয়ামুড়া  একাংশ ট্রাফিক পুলিশের দুর্ব্যবহার অভিযোগ ঘিরে সিআইটিইউ  জাতীয় সড়ক অবরোধ করে৷ এবার একই তারিখ একই ব্যক্তির নামে বিভিন্ন আদালতে মামলায় সমন আসায় ক্ষোভে ফেটে পড়ে তেলিয়ামুড়ার সিআইটিইউর অটো চালকরা৷  আর এর পরিপ্রেক্ষিতে  অটো শ্রমিকরা সোমবার ঘন্টাখানেক তেলিয়ামুড়া-অম্পি চৌমুহনী এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে৷ পড়ে অবশ্য  প্রশাসন এবং অটো শ্রমিক নেতৃত্বদের মধ্যস্থতায় ক্ষুব্ধ শ্রমিকরা  পথ অবরোধ  প্রত্যাহার করে নেয়৷ তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশের একাংশের  বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সিআইটিইউ’র  ছোট বড় যান চালকদের সঙ্গে বিরোধ চলছিল৷  অটো চালকদের অভিযোগ দীর্ঘদিন ধরে ট্রাফিক পুলিশ চালকদের সঙ্গে দুর্ব্যবার করে আসছে৷ তাই তারা একপ্রকার বাধ্য হয়ে আজকে পথ অবরোধ করে৷ অটো চালকরা জানায় ট্রাফিক পুলিশ একপ্রকার উদ্দেশ্যপ্রণোদিত  ভাবে বিভিন্ন অটো চালকদের নামে কেইস পাঠাচ্ছে৷  যার পরিপ্রেক্ষিতে অটো শ্রমিকরা তেলিয়ামুড়া অম্পি চৌমুহনী এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে৷ প্রায় ১ ঘন্টা  অবরোধের পর সিট্যু নেতৃত্ব সুধীর সেন সহ কয়েকজন শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি প্রশাসনের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের গোচরে আনার আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top