News Flash

  • Home
  • Uncategorized
  • বরেলীর মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
Image

বরেলীর মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা

বরেলী (উত্তর প্রদেশ), ৫ জুন (হি.স.): উত্তর প্রদেশের বরেলীর মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে| আহতদের পরিবারকে দেওয়া হবে ৫০ হাজার টাকা| দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রীর বার্তা, ‘উত্তর প্রদেশের বরেলীতে ঘটে যাওয়া বাস দুর্ঘটনা বেদনাদায়ক|’ পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
সোমবার ভোররাতে উত্তর প্রদেশের বরেলীতে দুর্ঘটনাগ্রস্ত বাসে আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে পুড়ে মৃতু্য হল ২২ জন যাত্রীর| মর্মান্তিক এই দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ১৫ জন| তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|
বরেলীর বিথরি চেইনপুর পুলিশ স্টেশনের অন্তর্গত ইনভার্টিস বিশ্ববিদ্যালয়ের কাছে একটি বাস এবং ট্রাকের সংঘর্ষ হয়| সংঘর্ষের জেরে যাত্রীবোঝাই বাসে আগুন ধরে যায়| অগ্নিদ্বগ্ধ হয়ে পুড়ে মারা যান ২২ জন যাত্রী| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (ইউপিএসটিসি)-এর অভিশপ্ত বাসটি দিল্লির আনন্দবিহার থেকে পূর্বাঞ্চলীয় উত্তর প্রদেশের গোন্ডায় যাচ্ছিল| ভোররাতে উত্তর প্রদেশের বরেলীর কাছে ২৪ নম্বর জাতীয় সড়কে উল্টোদিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সংঘর্ষের জেরে বাসের জ্বালানি ট্যাঙ্কার ফেটে যায়| আর তার জেরেই বাসে আগুন লেগে যায়| আগুন লাগার প্রায় ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পেঁৗছয় দমকল| যদিও ততক্ষণে সব শেষ| দুর্ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যান ১৭ জন যাত্রী|
বরেলীর পুলিশ সুপার যোগীন্দ্র কুমার জানিয়েছেন, ভোররাত ১টা থেকে ১.৩০ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে| দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রীই ঘুমোচ্ছিলেন| আগুন লেগে যাওয়ার পরে কয়েকজন যাত্রী জানলা দিয়ে লাফিয়ে নেমে পড়েন| দুর্ঘটনাস্থলেই আগুন পুড়ে মৃতু্য হয়েছে ১৭ জন যাত্রীর| সঙ্কটজনক অবস্থায় ১৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে আরও ৫ জনের মৃতু্য হয়েছে| বাকি ১৫ জন শহরের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন| দুর্ঘটনার সময় অভিশপ্ত বাসটিতে মোট কত জন যাত্রী ছিলেন তা এখনও পর‌্যন্ত নির্দিষ্টভাবে জানাতে পারেনি পুলিশ| পরে সূত্রের খবর, বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলেন| এদিকে, দুর্ঘটনার পরেই সুযোগ ৱুঝে পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক|

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top