News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগর থেকে ধৃত বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক
Image

শ্রীনগর থেকে ধৃত বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক

শ্রীনগর, ৫ জুন (হি.স.): হরিয়তদের ডাকা সম্মেলনের প্রাক্কালেই শ্রীনগর থেকে গ্রেফতার করা হল বিচ্ছিন্নতাবাদী নেতা মহম্মদ ইয়াসিন মালিককে| সোমবার জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিককে গ্রেফতার করার পাশাপাশি গৃহবন্দি করে রাখা হয়েছে হুরিয়তের সভাপতি মিরওয়াজি উমার ফারুককে| উল্লেখ্য, এর আগে গত ২৮ মে নিহত হিজৱুল মুজাহিদিন কমান্ডার সাবজার ভাট এবং ফইজান আহমেদের পরিবারের সঙ্গে দেখা করার অপরাধে গ্রেফতার করা হয়েছিল ইয়াসিন মালিককে| গত সপ্তাহেই জেল থেকে ছাড়া পায় ইয়াসিন মালিক|
গত সপ্তাহে কাশ্মীর, হরিয়ানা ও দিল্লির একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ| এরপরেই বিজ্ঞপ্তি জারি করে ইয়াসিন এবং হুরিয়তের যৌথ সভাপতি সইয়দ আলি শাহ গিলানি এবং মিরওয়াজি ফারুক জানায়, ‘আমরা দিল্লিকে সাবধান করছি| এ ভাবে আমাদের হেনস্থা করা হলে আগামী দিনে ভয়াবহ পরিণতি হবে|’ এরপরই সোমবার ইয়াসিন মালিককে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীর পুলিশ|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top