News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসের মদতদাতা কাতার, যাবতীয় সম্পর্ক ছিন্ন করল সৌদি সহ চারটি দেশ
Image

সন্ত্রাসের মদতদাতা কাতার, যাবতীয় সম্পর্ক ছিন্ন করল সৌদি সহ চারটি দেশ

দুবাই, ৫ জুন (হি.স.): ‘সন্ত্রাসে মদত দিচ্ছে কাতার’| এমনই গুরুতর অভিযোগ এনে কাতারের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সৌদি আরব, বাহরিন, ইজিপ্ট ও সংযুক্ত আরব আমিরশাহী-এই চারটি আরব দেশ| সোমবার ভোররাতে কাতারের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এই চারটি আরব দেশ জানিয়েছে, গ্যাস সমৃদ্ধ দোহার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করা হয়েছে|
সৌদি আরবের নিউজ এজেন্সি এসপিএ জানিয়েছে, সন্ত্রাসবাদের থেকে দেশকে রক্ষা করতে ও জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে কাতারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব| কূটনৈতিক সম্পর্ক ছাড়াও ভূমি, সমুদ্রসীমা ও আকাশ সীমার সব যোগাযোগ ছিন্ন করেছে সৌদি আরব|
বাহরিনের নিউজ এজেন্সি জানিয়েছে, বাহরিনের নিরাপত্তা বিঘ্নিত করে অস্থিরতা তৈরি করছে কাতার| সে জন্যই কাতারের সঙ্গে যাবতীয় সম্পর্কে দাঁড়ি টানা হয়েছে| কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার স্বপক্ষে একই ধরনের যুক্তি এনেছে ইজিপ্ট ও সংযুক্ত আরব আমিরশাহী|
সংযুক্ত আরব আমিরশাহীর নিউজ এজেন্সি ডাব্লিউএএম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছে কাতারের সঙ্গে| সোমবার ইজিপ্ট-ও কাতারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছে| চারটি আরব দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও, এ বিষয়ে কাতারের কোনও প্রতিক্রিয়া মেলেনি|

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top