News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য গোলাঘাঁটিতে
Image

স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য গোলাঘাঁটিতে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ জুন৷৷ হাসপাতালে কর্তব্যরত এক নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল গোলাঘাটির দয়ারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ শুক্রবার রাতে দয়ারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডা স্বতীর্থ দাস গুপ্তের  সঙ্গে স্টার্ফ নার্স জীবন দেববর্মা(২৭) এবং জিডিও রাধারাণী দেববর্মা এবং সাফাইকর্মী অনিতা দেববর্মা একই সাথে ডিউটিতে ছিলেন৷ রাত দশটায় ডা দাশ গুপ্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের  শেষবারের মতো দেখে কোয়াটারে চলে যান৷ অন্যান্য তিনজন কর্মীও  ডিউটিতে ছিলেন৷ যদি কোন রোগীর কিছু সমস্যা হয় ডাক্তারকে ঢাকার  জন্য বলেন৷ খাবার শেষে কর্মীরা ঘুমিয়ে পড়েন৷ হঠাৎ করে রাত একটার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় তিনজনই ওঠে সোলার লাইট সংযোগ করেন  হাসপাতালে৷ আবার যার যার স্থানে গিয়ে  ঘুমিয়ে পড়েন তারা সকলেই৷ কিন্তু সকাল পাঁচটার সময় রাধারাণী ও অনিতা দুজনেই ঘুম থেকে উঠেছে৷ কিন্তু  জীবন আর ঘুম থেকে ওঠেনি৷  অনেকক্ষণ ডাকাডাকির পর না ওঠায়  তাদের সন্দেহ হয়৷  তাছাড়া ঘর পরিষ্কার করতে হবে এজন্য বার বার ডাকতে থাকেন, সাড়া না পেয়ে গায়ে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করেও ল াভ হ য়নি৷ সঙ্গে সঙ্গে  হাসপাতালের কর্তব্যরত ডাক্তার স্বতীর্থ দাসগুপ্তকে ডেকে আনেন৷  চিকিৎসক পরীক্ষানিরীক্ষা  করে বলেন জীবন বেঁচে নেই৷  সাতাশ বছরের যুবক নতুন চাকুরি পেয়েছে৷ বাড়ি কোনাবন এলাকায়৷  কেবিন থেকে উদ্ধার হয় সাতাশ বছরের  জীবন দেববর্মা নামে এক স্টার্ফ নাসের দেহ৷  হাসপাতালের মধ্যে থেকে নার্সের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷  জীবনের পরিবারের অসুস্থ মা এবং একমাত্র বোনকে নিয়ে কোনাবন থাকেন৷একমাত্র ভরসা চাকুরী৷ কিন্তু তার  এই অস্বাভাবিক মৃত্যুকে কেউ মেনে নিতে পারছে না৷ গত জানুয়ারি মাসে নতুন অফার পেয়ে চাকুরিতে যোগ দিয়ে শুধু একমাসের বেতন পেয়েছিল জীবন দেববর্মা৷ ঘটনা দুঃখজনক,  জীবনের মৃত্যু ঘিরে গোটা হাসপাতাল চত্বর ও কোনাবনের নিজ এলাকায় চাঞ্চল্য  বিরাজ করছে৷  তাছাড়া ঘটনাস্থলে টাকারজলার পুলিশ এসে  তদন্ত শুরু করেন৷  পরে জীবনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য টাকারজলা হাসপাতালে পাঠানো হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top