News Flash

  • Home
  • Uncategorized
  • ইভিএম ঃ সন্তুষ্ট সিপিএম ও এনসিপি
Image

ইভিএম ঃ সন্তুষ্ট সিপিএম ও এনসিপি

নয়াদিল্লি, ৩ জুন (হিঃস)৷৷ শনিবার জাতীয় নির্বাচন কমিশনের ভোট যন্ত্র হ্যাক করার চ্যালেঞ্জে হাজির রইল শুধু সিপিআইএম এবং এনসিপি৷ যদিও দুদলের কেউই হ্যাক করার চেষ্টা করেননি বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার নসিম জাইদি৷ দুই দলই ইভিএম নিয়ে সন্তুষ্ট৷ উত্তর প্রদেশ নির্বাচনের ফলপ্রকাশের পরই ভোটযন্ত্রে কারচুপি নিয়ে গলা ফাটিয়েছিল কংগ্রেস, তৃণমূল, আপ, সমাজবাদীক পাটি সব সমস্ত বিরোধী দল৷ দাবি ওঠে, ভোটযন্ত্রের বদলে ভোট করাতে হবে ব্যালটে৷ জবাবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ভোটযন্ত্রে হ্যাক করা কার্যত অসম্ভব৷ পারলে কেউ করে দেখাক৷ এই বলে রাজনৈতিক দলগুলিকে পাল্টা চ্যালেঞ্জ ছোঁড়ে কমিশন৷ সংবাদমাধ্যমের একাংশ এর নাম দেয় হ্যাকাথন৷ নাম নথিভুক্ত করার শেষ তারিখ পেরোলে দেখা যায় হট্টগোল ব্রিগেডের কেউ ভোট্যন্ত্রহ্যাক করার চ্যোলেঞ্জই গ্রহণ করেনি৷ বরং নাম নথিভুক্ত করেছে সিপিএমও এনসিপি৷ সময়ের পর আবেদন জমা দেওয়ায় আরজেডির আবেদন খারিজ হয়ে যায়৷ শনিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে মূখ্য নির্বাচন কমিশনার নসিম জাইদি বলেন, সিপিএম ও এনসিপি কেউই ভোটযন্ত্র হ্যাক করার চেষ্টা করেনি৷ সিপিএম ভোটযন্ত্রের কার্যপ্রণালি খুঁটিনাটি বুঝে নিয়েছে৷ এনসিপি কেন্দ্রীয় ও রাজ্য নির্বাচনে কমিশনের ভোটযন্ত্রের আলাদা সনাক্তকরণ চিহ্ণ দাবি করেছে৷ নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়েছে৷ জাতীয় নির্বাচন কমিশনের অধীনে থাকা  সমস্ত ভোটযন্ত্রে দায় তারা নেবে৷ কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের অধীনে থাকা ভোটযন্ত্র বা ভোটযন্ত্রের মতো দেখতে অন্য কোনও যন্ত্রের দায় তারা নেবে না৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top