News Flash

  • Home
  • Uncategorized
  • শেষ তিন বছরে ৩৬৮ জন জঙ্গিকে খতম করেছে সেনা : স্বরাষ্ট্রমন্ত্রী
Image

শেষ তিন বছরে ৩৬৮ জন জঙ্গিকে খতম করেছে সেনা : স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): শেষ তিন বছরের মধ্যে ৩৬৮ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনাবাহিনী| তাদের মধ্যে ৯০ জনেরও বেশি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি| শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ২০১৪-২০১৭ সালের মধ্যে ৩৬৮ জন সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে ভারতীয় সেনা| কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই শান্ত হয়েছে| খুব শীঘ্রই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফেলবে কেন্দ্র| কারণ, সন্ত্রাসে মদতদাতাদের কোনও মতেই ছাড় দেওয়া হবে না| সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না ভারত|

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, ভারতের জনসংখ্যার একটা বড় অংশ মুসলিম| কিন্তু তা সত্ত্বেও সেনা এবং গোয়েন্দা তত্পরতার জন্য ভারতে শক্ত ঘাঁটি তৈরি করতে পারেনি আইএস| মাওবাদী নাশকতা প্রসঙ্গে রাজনাথের ব্যাখ্যা, শেষ তিন বছরে মাওবাদী-জঙ্গিদের প্রায় ৬৫ শতাংশ নির্মূল করেছে সেনা| প্রায় ১৮৫ শতাংশ মাওবাদী আত্মসমপর্ণ করেছে| মাওবাদী হামলা কমেছে প্রায় ২৫ শতাংশ| চলছে মাওবাদী অধু্যষিত এলাকায় পুনর্গঠন এবং সচেতনতা বৃদ্ধির কাজও|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top