News Flash

  • Home
  • Uncategorized
  • বজ্রাঘাতে মহিলার মৃত্যু কলমচৌড়ায়
Image

বজ্রাঘাতে মহিলার মৃত্যু কলমচৌড়ায়

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১ জুন৷৷ বাজ পড়ে মৃত্য হল এক গৃহবধূর৷ ঘটনা কলমচৌড়া থানার অন্তর্গত পুটিয়া গ্রামে৷ খবরে জানা যায় আজ সকালে পুটিয়া গ্রামের বাসীন্দা বিল্লাল মিঞার স্ত্রী হাসিনা বেগম একচালা রান্না ঘরে কাজ করছিলেন৷ তখনই ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল৷ বিল্লাল মিঞা তার স্ত্রীকে তখন রান্নার কাজ করতে বাবণ করেছিলেন, কিন্তু হাসিনা সব বাধা উপেক্ষা করে রান্নার কাজে ব্যস্ত ছিলেন৷ তখনই আলোক চমকিয়ে বিকট শব্দে বজ্রাঘাতে আক্রান্ত হয়ে সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পরে৷ বিল্লাল মিঞা তবুও তার স্ত্রীকে বক্সনগর হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে৷ প্রত্যক্ষদর্শীরা জানায় হাসিনার গলায় একটি স্বর্ণের চেইন ছিল৷ বজ্রাঘাতের সাথে সাথে স্বর্ণের চেইনটি গলে মাটিতে পড়ে যায়৷ মাথায় চুলগুলি পুড়ে ছাই হয়ে যায়৷ শরীরটা সম্পূর্ণ ভাবে ঝলসে যায় বলে জানা যায়৷ ১৩ বছরের ছেলে ও ৩ বছরের এক কন্যা রয়েছে তাঁর৷ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে হাসিনা বেগমের মৃত্যুতে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top