নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১ জুন৷৷ বক্সনগরের আশাবাড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে দিয়েছে দুসৃকতিরা৷ ঘটনাটি ঘটেছে সোমবার৷ বিষয়টি পরের দিন গোচরে আসে বিএসএফের৷ সেখানে কর্মরত রয়েছে ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা৷ তারা দেখতে পান সীমান্ত পিলার নম্বর ২০৬০ এর কাছে ১৭৪-১৭৫ নম্বর গেইটের মাঝে প্রায় তিন হাত এলাকায় কাঁটাতারের বেড়া কেটে দিয়েছে দুসৃকতিরা৷
বিএসএফের আশঙ্কা পাচার বাণিজ্যের সাথে যুক্ত দুসৃকতিরাই একাজ করেছে৷ ঐ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই পাচারকারীরা সক্রিয় রয়েছে৷ বিশেষ করে গাঁজা, রসুন, জিরা, লবন, গাড়ির যন্ত্রাংশ ওপাড়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা হয়৷ এই কাজের সাছে দুই পাড়ের দুসৃকতিরা জড়িত রয়েছে৷ প্রসঙ্গত, এই পাচার বাণিজ্যকে কেন্দ্র করেই কিছুদিন অন্তর অন্তর সীমান্তে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়৷ অনেক সময় হতাহতের মতো ঘটনাও ঘটে যায়৷

বক্সনগর সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে দিয়েছে দুসৃকতিরা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















