News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটার তালিকায় নাম নথীভুক্তকরণের বিষয়ে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ
Image

ভোটার তালিকায় নাম নথীভুক্তকরণের বিষয়ে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ ভোটার তালিকায় নাম নথীভুক্তকরণ বিষয়ে ভারতের নির্বাচন কমিশন ‘নো ভোটার্স টু বি লেফট বিহাইন্ড’ নামে একটি বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে৷ আজ এবিষয়ে জেলা শাসকের কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক মিলিন্দ রামটেকে জানান, মূলতঃ নতুন ভোটারদের নাম তালিকায় অন্তর্ভূক্ত করতে এবং বর্তমান তালিকা সংশোধন করতেই এই বিশেষ কর্মসূচী৷ ১ জুন থেকে শুরু হয়ে এই কর্মসূচী ৩১ জুলাই পর্যন্ত চলবে৷
এই কর্মসূচীর আওতায় ভোটার তালিকায় নাম নথীভুক্তকরণে ইচ্ছুক ব্যক্তিরা আর ও অফিসে নাম নথীভুক্তকরণের জন্য ফরম-৬ জমা দিতে পারবেন৷ ডাকযোগে কিংবা অনলাইনেও ১৮ থেকে ১৯ বছরের ব্যক্তিদের (২১ বছর পর্যন্ত ব্যক্তিরাও জমা দিতে পারবেন) কাছ থেকে ফরম-৬ সংগ্রহ করবেন ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত৷ শুধুমাত্র ৮ এবং ২২ জুলাই’র বিশেষ অভিযানের তারিখগুলি বাদ দিয়ে৷ তাছাড়া, থাকবে মোবাইল অ্যাপ’র পরিষেবাও৷
নির্বাচন কমিশন নাগরিকদের সুবিধার্থে জাতীয়, রাজ্য এবং জেলাস্তরে কল সেন্টারের সুবিধা দিচ্ছে৷ যদি কোন কল সেন্টার নম্বর ‘১৯৫০’-তে ফোন করে কেউ উপরোক্ত কোন পরিষেবা গ্রহণ করার অক্ষমতা প্রকাশ করেন তাহসে সেই ব্যক্তির বাড়িতে গিয়ে বিএলওলর মাধ্যমে পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হবে৷ এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে৷ তাছাড়া, সিএসসিগুলির মাধ্যমে অনলাইন ফর্ম পূরণ ও ফর্মের হার্ড কপি ডিজিট্যাল করে দেওয়া হবে নির্দিষ্ট ফি’র বিনিময়ে৷ ৮ এবং ২২ জুলাই বিশেষ শিবিরের আয়োজন করা হবে৷ সেদিন বিএলও-রা উপযুক্ত পরিমানে আবেদনপত্রের ফরম নিয়ে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে বসবেন এবং পূরণ করা ফরম জমাও রাখবেন৷ ২০১৭-এর সম্পূর্ণ ভোটার তালিকা সেদিন টাঙ্গানো থাকবে৷ বিভিন্ন সরকারী কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানেও এধরনের শিবির অনুষ্ঠিত হবে৷ এই বিশেষ কর্মসূচীর আওতায় মৃত ব্যক্তিদের নাম সনাক্ত করে নির্বাচক তালিকা থেকে বাদ দেওয়া হবে৷ মৃত নির্বাচকদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হবে মৃত্যু নিবন্ধীকরণ অফিস থেকে৷ এই সময়ে জমা হওয়া ফর্ম-৬ ও ফর্ম-৭(মৃত্যু সংক্রান্ত)-এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে ৩১ আগষ্টের মধ্যে৷ তবে মৃত্যু ছাড়া অন্য কারণে নাম বাতিল, ফর্ম-৮ ও ৮-ক ইত্যাদি সংগৃহীত ফর্ম-এর বিষয়ে মীমাংসা করা হবে বিশেষ কর্মসূচী শেষ হওয়ার পর৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top