News Flash

  • Home
  • Uncategorized
  • গরুর দুধ খেয়ে রোজা ভাঙছেন একাংশ মুসলিম
Image

গরুর দুধ খেয়ে রোজা ভাঙছেন একাংশ মুসলিম

ভোপাল, ১ জুন (হি.স.) : ইফতারে গোমাংস নয়, গরুর দুধ খেয়ে রোজা ভাঙছেন মধ্যপ্রদেশের একাংশ মুসলিম| রাজ্যের বেতুল ও জবলপুরে রমজানের ইফতারে গরুর দুধ পরিবেশন করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ -এর মুসলিম শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ | সেখানকার মুসলিমরা গরুর দুধ খেয়েই রোজা ভাঙছেন| তাদের এই উদ্যোগে ব্যপক সাড়া মিলেছে বলে দাবিমুসলিম রাষ্ট্রীয় মঞ্চের| মধ্যপ্রদেশের পাশাপাশি উত্তরপ্রদেশেও গোরুর দুধ দেওয়া হচ্ছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে| মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন লখনউরে পসমান্দ মুসলিম সমাজের সভাপতি ওয়াসিম রাইনিও|
এই বিষয়ে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের যুগ্ম আহ্বায়ক শেখ মুদ্দিন বলেন, গো-মাংস অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর| কিন্তু তুলনায় গোরুর দুধ অনেক পুষ্টিকর| এটি খুব সহজে হজম হয়ে যায় ও শরীরের পাচনতন্ত্রকে সতেজ করে| তিনি আরও বলেন, গত তিনদিন ধরে মধ্যপ্রদেশের বেতুল ও জবলপুর জেলায় রোজ়ার পর উপোস ভাঙতে মুসলিমদের গোরুর দুধ দেওয়া হচ্ছে| এর খুব ভালো সাড়াও পাওয়া যাচ্ছে| পরবর্তীতে রাজ্যের সব জেলাতেই ইফতারে গোরুর দুধ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের যুগ্ম আহ্বায়ক | মধ্যপ্রদেশের পাশাপাশি উত্তরপ্রদেশেও গোরুর দুধ দেওয়া হচ্ছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে|
মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন লখনউরে পসমান্দ মুসলিম সমাজের সভাপতি ওয়াসিম রাইনিও| তাঁর কথায়, যদি ইফতারে গোরুর দুধ থেকে বানানো পেঁড়া ও অন্য মিষ্টির ব্যবহার করা হয় তাহলে আমাদের কোনও আপত্তি নেই| বরং এতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top