News Flash

  • Home
  • Uncategorized
  • পুঞ্চ ও রাজৌরিতে পাক সেনার গুলিবর্ষণ, মৃতু্য এক শ্রমিকের
Image

পুঞ্চ ও রাজৌরিতে পাক সেনার গুলিবর্ষণ, মৃতু্য এক শ্রমিকের

শ্রীনগর, ১ জুন (হি.স.): পুনরায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তবর্তী এলাকা পুনরায় তপ্ত করল পাকিস্তানি সেনা| শত্রুপক্ষকে অবশ্য উচিত জবাব দিয়েছে ভারতীয় সেনা| তবে, দুঃসংবাদ হল পাক সেনাবাহিনীর ছোঁড়া গুলিতে জেনারেল ইঞ্জিনিয়ারিং রিজার্ভ ফোর্স (জিআরইএফ)-এর এক শ্রমিকের মৃতু্য হয়েছে| জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান সহ দুই জন|
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭.২০ মিনিট নাগাদ রাজৌরির নৌশেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখার কাছে আচমকাই গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী| ব্যবহার করা হয় স্বয়ংক্রিয় অস্ত্র, ৮২ এমএম এবং ১২০ এমএম মর্টার| তার কিছুক্ষণ পরেই সকাল ৭.৪০ মিনিট নাগাদ কৃষ্ণা ঘাঁটি সেক্টরে আক্রমণ চালায় পাকিস্তানি সৈন্য| উভয় ক্ষেত্রেই যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা|
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা জানিয়েছেন, ‘বৃহস্পতিবার সকালে বিনা প্ররোচনায় ভারতীয় সেনার উপর রাজৌরি জেলার নৌশেরা সেক্টর এবং পুঞ্চের কৃষ্ণা ঘাঁটিতে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানের সেনা| ব্যবহার করা হয় ছোট আগ্নেয়াস্ত্র, স্বয়ংক্রিয় অস্ত্র এবং মর্টার| আমাদের সেনার তরফে উচিত জবাব দেওয়া হয়েছে| তবে পাক বাহিনীর গুলিতে জিআরইএফ-এর এক শ্রমিকের মৃতু্য হয়েছে| জখম হয়েছেন জিআরইএফ-এর এক গাড়ির চালক| কৃষ্ণঘাঁটি সেক্টরে বিএসএফ-এর এক কনস্টেবল জখম হয়েছেন| তবে তিনি বিপন্মুক্ত|’
অন্যদিকে, বৃহস্পতিবার ভোররাতে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছে দুই সন্ত্রাসবাদী| বৃহস্পতিবার ভোররাতে বারামুল্লা জেলার সোপোরে রাষ্ট্রীয় রাইফেলস এবং পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গি| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি একে-৪৭ রাইফেল, পাঁচটি ম্যাগাজিন, ১০৭ রাউন্ড তাজা কার্তুজ, দুটি পাউচ ও নগদ ২০০০ টাকা, এছাড়া দুটি রাবার স্ট্যম্প ও গয়না উদ্ধার হয়েছে|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top