News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিতকরণের দাবীতে মুখ্যমন্ত্রীর বাসভবনে বিক্ষোভ ক্যাজুয়েল কর্মীদের
Image

নিয়মিতকরণের দাবীতে মুখ্যমন্ত্রীর বাসভবনে বিক্ষোভ ক্যাজুয়েল কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ নিয়মিতকরণ করার দাবীতে আন্দোলনমুখর হয়ে মুখ্যমন্ত্রীর সরকারী আবাসনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন বন দপ্তরের ক্যাজুয়েল কর্মীরা৷ বুধবার সকালে ১৫ বছর ধরে অনিয়মিত অবস্থায় কাজ করা কর্মচারীর বিক্ষোভ আন্দোলন গড়ে তুলেন৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে ডেপুটেশনে মিলিত হয় এক প্রতিনিধি দল৷ বনমন্ত্রী নরেশ জমাতিয়ার দুর্ব্যবহার ও বিরোধী দলের তকমা লাগিয়ে তাড়িয়ে দেওয়া নিয়ে ধৈর্য্যের বাঁধ ভাঙতেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা৷ মুখ্যমন্ত্রীর ‘পাশে আছি’র তীব্র ভাষায় নিন্দা জানান ক্যাজুয়েল কর্মীরা৷ অভিযোগ গরীবের ভোটে জয়ী মন্ত্রী, বিধায়করা সুখনিদ্রায় বিভোর৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পাঁচ হাজার টাকা দিয়ে সংসার পরিচালনা করা অসম্ভব৷ গত তিনটি বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরনী পার হয়েছে শাসক দল৷ কেন্দ্র বঞ্চনা করলে রাজ্যজুড়ে নতুন নতুন পাকা বাড়ি নির্মাণ, বিভিন্ন দপ্তরে নিয়োগ কিভাবে হচ্ছে প্রশ্ণ তুলেন আন্দোলনকারী ক্যাজুয়েল কর্মীরা৷ শেষ ভরসা মুখ্যমন্ত্রী৷ প্রায় ৩৭২ জন ক্যাজুয়েল কর্মীদের মধ্যে অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাওয়ার মুখে৷ বনমন্ত্রী দুর্ব্যবহার করে তাড়িয়ে দেবেন, মুখ্যমন্ত্রী ‘পাশে আছি’র আশ্বাস দেবেন, তা আর সহ্য করবেন না ক্যাজুয়েল কর্মীরা বলে কড়া বার্তা দেন৷ সম্প্রতি নিয়মিতকরণে রাজ্য সরকারের উদাসীনতার বিরুদ্ধে রাজপথে জনবিদ্বেষী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরণ অনশনে বসারও হুমকি দেন আন্দোলকারী বন দপ্তরের ক্যাজুয়েল কর্মচারীরা৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top