কলকাতা, ২১ এপ্রিল (হি.স.) : সম্পর্কে চিড় ধরায় প্রাক্তন প্রেমিকার নাম, ছবি, মোবাইল নম্বর দিয়ে সোশ্যাল মিডিয়ায় হেনস্থার অভিযোগ উঠল প্রেমিক তথ্যপ্রযুক্তি কর্মীর বিরুদ্ধে| অভিযোগের ভিত্তিতে পুলিশ শিয়ালদহ থেকে ওই তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেফতার করে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মরত অভিযোগকারিণীর দাবি, ফেসৱুকে তাঁর নামে দুটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে| অভিযোগ, তাঁর ছবি, মোবাইল নম্বর দিয়ে আপত্তিকর ভিডিও পোস্ট করতে বলা হয়| এবছরের ১৮ ফেব্রুয়ারি বিধাননগর কমিশনারেটের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী| তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে শিয়ালদার মুচিপাড়া থানা এলাকায় বাড়ি থেকে অভিযুক্ত সন্দীপ দত্তকে গ্রেফতার করে পুলিশ| ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল ও কম্পিউটারের হার্ড ডিস্ক|
প্রাক্তন প্রেমিকাকে হেনস্থার অভিযোগে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















