News Flash

  • Home
  • Uncategorized
  • প্যারিসে জঙ্গি হামলায় নিহত পুলিশ অফিসার, পাল্টা গুলিতে খতম আততায়ী
Image

প্যারিসে জঙ্গি হামলায় নিহত পুলিশ অফিসার, পাল্টা গুলিতে খতম আততায়ী

প্যারিস, ২১ এপ্রিল (হি.স.): বন্দুকবাজের হামলায় রক্ত ঝরল ফ্রান্সের রাজধানী প্যারিসে| স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ প্যারিসের চ্যাম্পস-এলিসিস শহরে আততায়ীর গুলিতে মৃতু্য হয়েছে এক পুলিশ অফিসারের| গুরুতর আহত হয়েছেন অন্তত দু’জন| পরে পুলিশের পাল্টা গুলিতে খতম হয়েছে ওই বন্দুকবাজ| হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জানিয়েছে, আৱু ইয়ুসুফ আল-বালজিকি নামে আইএস সংগঠনের এক যোদ্ধা এই হামলা চালিয়েছে|

প্যারিসে পুলিশের এক কর্তা জানিয়েছেন, রাত তখন ৯টা হবে| হঠাত্ই এক বন্দুকবাজ গুলি চালাতে শুরু করে| তার লক্ষ্য ছিল ফ্রাঙ্কলিন রুজভেল্ট সাবওয়ে স্টেশনের নিরাপত্তারক্ষীরা| এই জায়গাটিতে সবসময়ই পর‌্যটকদের ভিড় থাকে| আচমকা গুলির শব্দ শুনে আতঙ্কে-প্রাণভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বহু মানুষ| শুলির শব্দ শুনেই পুলিশ ও সেনা গোটা এলাকা ঘিরে ফেলে| পুলিশের গাড়ি দেখতে পেয়েই সেই গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে ওই জঙ্গি| গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন পুলিশ অফিসার| আরও দু’জন আহত হয়েছেন| তাঁদের মধ্যে একজন মহিলা পর‌্যটকও রয়েছেন| হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই জঙ্গিকে লক্ষ্য করে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে খতম হয় আততায়ী| তদন্তকারীরা জানিয়েছেন, বেলজিয়ামের বাসিন্দা ওই জঙ্গি থাকত পূর্ব প্যারিসে| আইএস-এর সঙ্গে যুক্ত ওই জঙ্গি| ঘটনার পর আইএস অবশ্য হামলার দায় স্বীকার করেছে|

উল্লেখ্য, আগামী রবিবার ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন| তার আগে মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে এই মুহূর্তে নিরাপত্তা বেশ কড়াকড়ি করা হয়েছে প্যারিসে| গত মঙ্গলবারই জঙ্গি সন্দেহে দু’জনকে গ্রেফতার করে প্যারিস পুলিশ| এরপরও বৃহস্পতিবার রাতের হামলা নিয়ে যথেষ্ট চিন্তায় পুলিশ কর্তারা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top