News Flash

  • Home
  • Uncategorized
  • জাল পাসপোর্ট সহ কলকাতা বিমানবন্দরে ধৃত বাংলাদেশি নাগরিক
Image

জাল পাসপোর্ট সহ কলকাতা বিমানবন্দরে ধৃত বাংলাদেশি নাগরিক

কলকাতা, ২১ এপ্রিল (হি.স.): অবৈধ পাসপোর্ট সহ কলকাতা বিমানবন্দরে গ্রেফতার করা হল এক বাংলাদেশি নাগরিককে| ধৃতের নাম হল শরিফ হাসান| বৃহস্পতিবার মধ্যরাতে এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতা থেকে সৌদি আরব উড়ে যাওয়ার আগে বিমানবন্দরেই শরিফকে আটক করে অভিবাসন দফতর| তার কাছে থাকা পাসপোর্ট পরীক্ষা দেখা যায় সেটি জাল| এরপরই শরিফ হাসান নামে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়| শুক্রবার সকালে তাকে এনএসসিবিআই থানার হাতে তুলে দেওয়া হয়েছে|

পুলিশ সূত্রের খবর, আগরতলা থেকে কলকাতায় এসেছিল বাংলাদেশি নাগরিক শরিফ হাসান| তারপর কলকাতা থেকে দিল্লি হয়ে সৌদি আরব উড়ে যাওয়ার কথা ছিল তার| জাল পাসপোর্ট সে কোথা থেকে পেল, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top