News Flash

  • Home
  • Uncategorized
  • কর্নাটকে লাইনচু্যত প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন ও ৩টি বগি, প্রত্যেক যাত্রীই সুরক্ষিত
Image

কর্নাটকে লাইনচু্যত প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন ও ৩টি বগি, প্রত্যেক যাত্রীই সুরক্ষিত

বেঙ্গালুরু, ২১ এপ্রিল (হি.স.): পুনরায় লাইনচু্যত হল ভারতীয় রেল| শুক্রবার ভোররাতে কর্নাটকের কালাগাপুর ও ভালকি স্টেশনের মাঝে লাইনচু্যত হয়ে যায় ঔরাঙ্গাবাদ-হায়দরাবাদ প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি| তবে, স্বস্তি হল এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই|

সাউথ সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক এম ঊমা শঙ্কর কুমার জানিয়েছেন, ভোররাত তখন ১.৫০ মিনিট হবে| কর্নাটকের কালাগাপুর ও ভালকি স্টেশনের মাঝে লাইনচু্যত হয়ে যায় ঔরাঙ্গাবাদ-হায়দরাবাদ প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি| প্যাসেঞ্জার ট্রেন লাইনচু্যত হওযায় কোনও যাত্রীই আহত হননি| প্রত্যেকেই সুরক্ষিত আছেন|

প্যাসেঞ্জার ট্রেন কি কারণে লাইনচু্যত হল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি| রেল কর্তৃপক্ষের তদারকিতে তদন্ত শুরু হয়েছে| দুর্ঘটনার পরই রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়| হায়দরাবাদের জন্য হেল্পলাইন নম্বর-০৪০-২৩২০০৮৬৫, পারলির জন্য হেল্পলাইন নম্বর-০২৪৪৬-২২৩৫৪০, ভিকারাবাদের জন্য হেল্পলাইন নম্বর-০৮৪১৬-২৫২০১৩ এবং বিদারের জন্য হেল্পলাইন নম্বর-০৮৪৮২-২২৬৩২৯|

এই নিয়ে চলতি মাসে দ্বিতীয় ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল ভারতীয় রেল| গত ১৫ এপ্রিল উত্তর প্রদেশের রামপুরের কাছে লাইনচু্যত হয়ে যায় মেরঠ-লখনউ রাজ্যরানি এক্সপ্রেসের মোট ৮টি কামরা| ওই রেল দুর্ঘটনায় আহত হন অন্তত ১৫ জন যাত্রী| তার আগে, গত ৩০ মার্চ ভোররাতে মাহোবায় মহাকৌশল এক্সপ্রেসের ৮টি কামরা লাইনচু্যত হয়েছিল| জবলপুর থেকে দিল্লি যাচ্ছিল ট্রেনটি| সেবার ২৫ জন যাত্রী জখম হয়েছিলেন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top