News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় বিজেপির সভায় রাজ্য সরকারকে বিধঁলেন রূপা গাঙ্গুলী
Image

বিলোনীয়ায় বিজেপির সভায় রাজ্য সরকারকে বিধঁলেন রূপা গাঙ্গুলী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২০ এপ্রিল৷৷ বাদল চৌধুরীর নির্বাচনী কেন্দ্রেও বিজেপি হানা দিল৷ শুধু হানা দিয়েই থেমে নেই

বৃহস্পতিবার বিলোনীয়ায় জনসভায় বক্তব্য রাখছেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি৷ নিজস্ব ছবি৷

বিজেপি৷ রীতিমতো শাসক দলে ভাঙন ধরিয়ে দিয়েছে৷ সিপিএম সহ বিভিন্ন দল ছেড়ে সাড়ে সাতশ ভোটার বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন৷ মূলত বৃহস্পতিবার বিজেপির উদ্যোগে বিলোনীয়া পুরাতন মোটরস্ট্যান্ডে হয় পরিবর্তন সমাবেশ৷ এই সমাবেশেই দলবদলের সমারোহ হয়৷
সমাবেশের আগে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ পুরাতন মোটরস্ট্যান্ডে সমাবেশ বক্তব্য রাখেন বিজেপির সাংসদ রূপা গাঙ্গুলী৷ তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, স্বাধীনতার সত্তর বছর পরও ত্রিপুরায় কেন্দ্রীয় সরকারের অর্থে শৌচালয় হচ্ছে৷ ঘর নির্মাণ করতে হচ্ছে৷ ২৪ বছরের বাম শাসনে এরাজ্যের মানুষের জীবনযাত্রার যতটা মানোন্নয়ন হওয়া প্রয়োজন ছিল তা হয়নি৷ কেন্দ্রীয় সরকার দুই হাত ভরে টাকা দিচ্ছে৷ রাজ্য সরকার সেই টাকার সঠিক ব্যবহার করছে না বলে রূপা গাঙ্গুলী অভিযোগ করেছেন৷ তিনি আরও বলেন, কেন্দ্রের মোদি সরকার আসার পর গোটা দেশের গরীব অংশের জনগণের আর্থ সামাজিক মানোন্নয়নের জন্য একের পর এক প্রকল্প গ্রহণ করছে৷ আর এরাজ্যের বামফ্রন্ট সরকার সকল অংশের জনগণকে বঞ্চিত করছেন৷ চাকুরী নিয়ে দলবাজী, স্বজন পোষণ, অনিয়মের আশ্রয় নিয়ে চলেছে এই সরকার৷ তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে এরাজ্যে বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হবে৷ এদিকে, সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, বিজেপি ক্ষমতায় এসে তিন মাসের মধ্যে সপ্তম পে কমিশন মোতাবেক রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদি প্রদান করবে৷ ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে৷ প্রসঙ্গত, এদিন বিজেপির পরিবর্তন সমাবেশে লোক সমাগম দেখে শাসক দলের স্থানীয় নেতাদের কপালে চিন্তার ভাজ পড়েছে বলে রাজনৈতিক মহলের বক্তব্য৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top