ফ্লোরিডা, ৩০ মার্চ (হি.স.) : বিশ্বসেরা টেনিস তারকা অ্যাঞ্জেলিক কেরবারকে হারিয়ে এবার মিয়ামি ওপেনের সেমিফাইনাল গেলেন প্রাক্তন বিশ্বসেরা ভেনাস উইলিয়ামস| চলতি বছর ফর্মের তুঙ্গে থাকা ৩৬ বছর বয়সী এই টেনিস আইকন সরাসরি সেটের জয়ে শেষ চারে পা রাখেন| গত জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন ভেনাস| ছোট বোন সেরেনার কাছে হারও মানেন| আবার এ মাসেই ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে ওঠেন| এবার নিজ দেশের আরেকটি ইভেন্টে দুর্দান্ত গতিতে এগিয়ে গেলেন মার্কিন এই কিংবদন্তি|
কেরবারের সঙ্গে প্রথম সেটটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ| ৭-৫ গেমে জিতে এগিয়ে যান ভেনাস| ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় সেটে প্রতিরোধ গড়তে পারেননি জার্মান সেনসেশন| ৬-৩ গেমের ফলাফলে কোর্ট ছাড়েন ভেনাস|
কেরবারকে হারিয়ে এবার মিয়ামি ওপেনের সেমিফাইনালে ভেনাস উইলিয়ামস
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















