News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ কাপুরকে শ্রদ্ধা জানিয়ে বন্ধ হচ্ছে দিল্লির রিগাল থিয়েটার
Image

রাজ কাপুরকে শ্রদ্ধা জানিয়ে বন্ধ হচ্ছে দিল্লির রিগাল থিয়েটার

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.) : রাজ কাপুরকে শ্রদ্ধা জানিয়ে বন্ধ হচ্ছে দিল্লির রিগাল থিয়েটার | মাল্টিপ্লেক্সের যুগে সিঙ্গল স্ক্রিন একে একে বিদায় নিচ্ছে| সেই তালিকায় নতুন সংযোজন রিগাল| তবে অন্যারা চুপিসারে বন্ধ করে | আর রিগাল একটু ঘটা করে বন্ধ হচ্ছে| বৃহস্পতিবার রাজ কাপুরের দুটি বিখ্যাত সিনেমা ‘মেরা নাম জোকার’ ও ‘সঙ্গম’ছবি দেখিয়েই রিগালের অন্তিম যবনিকাপাত হচ্ছে|
১৯৩২ সালে তৈরি হয়েছিল এই হলটি| কাপুর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা| পৃথ্বীরাজ কাপুরের সব ছবি এখান থেকেই যাত্রা শুরু করত| তারপর এলেন রাজ কাপুর| এখানেই সব ছবির প্রিমিয়ার| রিগাল মানেই রাজ কাপুরের ছবি দিনের পর দিন চলবে, এটাই ছিল অলিখিত নিয়ম| অন্যান্য হল থেকে ছবি উঠে গেছে, তৱু একাই মাসের পর মাস রাজ কাপুরকে টেনে নিয়ে গেছেন রিগাল কর্তৃপক্ষ| পরবর্তীকালে কাপুর পরিবারের অন্যান্য অভিনেতাদের ছবিও গুরুত্ব দিয়েই দেখানো হয়েছে|
হলটি বন্ধ হওয়ার মূল কারণ আর্থিক লোকসান | যদিও মালিকপক্ষ জানিয়েছেন, আপাতত বন্ধ করলেও আমরা সিনেমা ব্যবসার মধ্যেই থাকার চেষ্টা করব| আপ্রাণ চেষ্টা করছি মাল্টিপ্লেক্স হিসেবে আবার যদি ফিরিয়ে আনা যায়| কাপুর পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনও সীমা নেই| তাই শেষদিন রাজ কাপুরের ছবি চলবে, এরকম সিদ্ধান্ত নিয়েছি| এদিন বিকেলে দেখানো হবে ‘মেরা নাম জোকার’| রাতে দেখানো হবে ‘সঙ্গম’ | রাজ কাপুরের এই দুই বিখ্যাত ছবি দিয়েই আপাতত নিজেদের দৌড় শেষ করতে চলেছে রিগাল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top