নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ শিক্ষকদের চাকুরিচ্যুত মামলায় সুপ্রিমকোর্টের রায়ে বড় ধাক্কা গেল রাজ্য সরকার৷ রায় বেরুতেই ময়দানে নেমে পড়ল বিজেপি৷ পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও৷ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস শিক্ষকদের চাকুরিচ্যুতির ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে৷ বিজেপি শিক্ষকদের চাকুরি দেওয়ার ক্ষেত্রে বড়সড় ঘোটালা হয়েছে এই অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে৷ উচ্চ আদালতে এই ঘোটালার সিবিআই তদন্তের আবেদন জানাবে বিজেপি৷ এদিকে, সিপিএম সুপ্রিমকোর্টের এই রায় অমানবিক বলে মন্তব্য করেছে৷
বুধবার বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর সাংবাদিক সম্মেলনে বলেন, শিক্ষকদের চাকুরিচ্যুত মামলায় সুপ্রিমকোর্টের রায়ে সরকারে টিকে থাকার নৈতিক অধিকার হারিয়েছে বামফ্রন্ট৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন৷ পাশাপাশি জানান, যতদিন মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন না ততদিন সারা রাজ্যে বিজেপি যুব মোর্চা ধিক্কার কর্মসূচী পালন করবে৷ তিনি আরো জানান, শীঘ্রই উচ্চ আদালতে শিক্ষকদের চাকুরি দেওয়ার ক্ষেত্রে ঘোটালা হয়েছে এই অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে আবেদন জানানো হবে৷ তাঁর বক্তব্য, রাজ্য সরকার অপরাধ করেছে৷ এর সাজা হওয়া উচিত৷ রাজ্যের সমস্ত বেকারদের প্রশ্ণ তারা কেন চাকুরি পাননি৷ রাজ্য সরকার চাকুরিচ্যুত শিক্ষকদের পাশে দাঁড়াবে শিক্ষামন্ত্রীর এই বক্তব্য নিয়ে শ্রীদেওধরের কটাক্ষ, এই কথা বলে পাপ কম হবে না৷ রাজ্য সরকার যে অন্যায় করেছে তার সাজা পেতেই হবে৷ তিনি আরো জানান, সারা রাজ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে এই ইস্যুতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷
এদিকে, তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন৷ তাঁর মতে, সুপ্রিমকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত৷ পাশাপাশি তিনি চাকুরিচ্যুত শিক্ষকদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন৷ রাজ্য সরকার তাদের বিকল্প কর্মসংস্থানের দায়িত্ব গ্রহণ করার দাবি জানিয়েছেন৷ এদিকে, এক প্রেস বিবৃতিতে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি বলেছে, সুপ্রিমকোর্ট ১০,৩২৩ জন শিক্ষকদের চাকুরিচ্যুতির ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রেখে যে আদেশ দিয়েছে তা অমানবিক৷ এই আদেশের ফলে রাজ্যের কয়েক লক্ষ মানুষ এবং ছাত্র-ছাত্রীরা প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবেন৷ পার্টি তাদের প্রতি সহানুভূতিশীল৷

শিক্ষকদের চাকুরিচ্যুতি, সুপ্রিম কোর্টের আদেশকে অমানবিক বলল সিপিআইএম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইল তৃণমূল, সিবিআই দাবী বিজেপির
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















