News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেটে বরাদ্দ ৬০০ কোটি টাকা দিয়ে কর্মচারীদের বকেয়া মেটানো নিয়ে ধন্দে রাজ্য সরকার
Image

বাজেটে বরাদ্দ ৬০০ কোটি টাকা দিয়ে কর্মচারীদের বকেয়া মেটানো নিয়ে ধন্দে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ রাজ্য বাজেটে বরাদ্দ কর্মচারীদের জন্য ৬০০ কোটি টাকা দিয়ে তাদের দাবি কতটা পূরণ করা যাবে তা নিয়ে দ্বিধা ধন্দে রাজ্য সরকার৷ অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন, কর্মচারীদের ৬০০ কোটি টাকা দিয়ে পাওনা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা চলছে৷ তবে, যত দ্রুত সম্ভব ঐ টাকা দিয়ে তাদের পাওনা যতটা মেটানো যায় সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার৷
কেন্দ্রীয় কর্মচারীদের সাথে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ ব্যবধান ৪১ শতাংশ৷ এরই পাশাপাশি কেন্দ্রীয় কর্মচারীরা সপ্তম বেতন কমিশন অনুসারে বেতন ভাতা পাচ্ছেন৷ ২০১৭-১৮ অর্থবছরের রাজ্য বাজেটে কর্মচারীদের জন্য যে ৬০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে তাতে গত পে রিভিউ কমিটির সুপারিশ অনুসারে সরকারি কর্মচারীদের যে হারে বেতন ভাতা বৃদ্ধি হয়েছিল সে তুলনায় কেবলমাত্র দশ শতাংশ বেতন ভাতা ঐ টাকায় বৃদ্ধি সম্ভব বলে দাবি কর্মচারী ফেডারেশনের৷ সেক্ষেত্রে ঐ ৬০০ কোটি টাকা দিয়ে রাজ্য সরকার ডিএ ব্যবধান কমাবে নাকি অন্য কোন পথ অবলম্বন করবে তা এখনো নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না৷
মঙ্গলবার মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন, এখন মার্চ মাস চলছে৷ তাই অর্থদপ্তরের উচ্চ পদাধিকারীরা নানান কাজে ব্যস্ত৷ দুয়েকদিনের মধ্যেই চলতি অর্থবছরের বিভিন্ন হিসেব নিকেশ সমাপ্ত হওয়ার পর অর্থ দপ্তরের উচ্চ পদাধিকারীরা কর্মচারীদের বকেয়া পাওনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করবেন৷ অর্থমন্ত্রী জানান, তাদের নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব পরীক্ষা নিরীক্ষা করে কর্মচারীদের বকেয়া পাওনার কতটা মিটিয়ে দেওয়া সম্ভব তা জানানোর জন্য৷ অর্থমন্ত্রী বলেন, বাজেটে কর্মচারীদের জন্য যে ৬০০ কোটি টাকা রাখা হয়েছে এর বাইরে অতিরিক্ত অর্থ বহন করার ক্ষমতা রাজ্য সরকারের নেই৷ ফলে, ঐ টাকায় যতটা মিটিয়ে দেওয়া সম্ভব ততটাই মিটিয়ে দেবে রাজ্য সরকার৷
তাতে স্পষ্ট যে, আরো কিছুদিন সরকারি কর্মচারী ও পেনশনার্সদের অপেক্ষা করতে হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top