সিলেট (বাংলাদেশ), ২৮ মার্চ (হি.স.) : সিলেটে জঙ্গি অভিযান শেষ| চার দিন লড়াইয়ের পর জঙ্গিমুক্ত হল সিলেটের আতিয়া মহল| তবে এখন মহলের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিস্ফোরক| সেই কারণেই সেনা অভিযান বন্ধের নির্দেশ এখনই দিচ্ছে না সেনাবাহিনী| কারণ যে কোনও মুহূর্তে আবারও হামলার আশঙ্কা রয়েছে বলে সূত্রে জানতে পেরেছে সেনাবাহিনী| এর আগে একাধিকবার মৌলবাদী জঙ্গিরা একের পর এক গ্রেনেড হামলা ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিরীহ মানুষের প্রাণ কেড়েছে| মঙ্গলবার বাংলাদেশে সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে|
অন্যদিকে, আতিয়া মহলে অভিযান চালাতে গিয়ে গুরুতর জখম লেফটেন্যাণ্ট কর্নেল আৱুল কালাম আজাদের শরীরের পাশাপাশি চোখের মধ্যেও বোমার স্পিণ্টার ঢুকেছে| প্রথমে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়| কিন্তু চিকিত্সার উন্নতি না হওয়ায় তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে|
গত চারদিন ধরে চলা এই জঙ্গি অভিযানের পর ব্রিগেডিয়ার জেনারেল ফকরুল হাসান বলেন, নিহত জঙ্গিদের শরীরে বিস্ফোরক বাঁধা আতিয়া মহলেও বেশ কিছু আইইডি রয়েছে| ওগুলোকে নিষ্ক্রিয় করা বেশ ঝুঁকির সম্পূর্ণ কাজ| তাই অত্যন্ত ঝুঁকি নিয়ে বিস্ফোরকগুলোকে সরানো হচ্ছে| এলাকাবাসীদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে|

আতিয়া মহলে ছড়িয়ে বিস্ফোরক, নতুন করে হামলার শঙ্কা সিলেটে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















