News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে নির্বাচনে বিজেপির সাফল্যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ট্রাম্পের
Image

উত্তর প্রদেশে নির্বাচনে বিজেপির সাফল্যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ট্রাম্পের

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় হয়েছে বিজেপির| মোদী ম্যাজিকে একেবারে ম্লান হয়ে গিয়েছে হাত-সাইকেল জোট| মুখ থুবড়ে পড়েছে বহুজন সমাজ পার্টিও| উত্তর প্রদেশে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প| এই খবরটি প্রকাশ্যে এনেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সিয়ান স্পাইসার|
উল্লেখ্য, ২০১৭ সালের ২০ জানুয়ারি আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প| তারপর থেকে এই নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন ট্রাম্প| ইতিমধ্যে একে-অপরকে নিজের দেশে আমন্ত্রণও জানিয়েছেন তাঁরা|
সমাজবাদী পার্টির হাত থেকে উত্তর প্রদেশ ছিনিয়ে নিয়েছে বিজেপি| ৪০৩টি আসনের মধ্যে ৩১২টিই দখলে নিয়েছে গেরুয়া শিবির| তাছাড় উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরেও সরকার গড়তে সক্ষম হয়েছে বিজেপি| পাঁচ রাজ্যের মধ্যে শুধুমাত্র পঞ্জাবই হাতছাড়া হয়েছে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top