News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত, ম্যাচ ও সিরিজ সেরা রবীন্দ্র জাডেজা
Image

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত, ম্যাচ ও সিরিজ সেরা রবীন্দ্র জাডেজা

ধর্মশালা, ২৮ মার্চ (হি.স.) : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ জিতল ভারত| মঙ্গলবার ৮ উইকেটে ধর্মশালা টেস্টে জয় তুলে টিম ইন্ডিয়া| ম্যাচের দেড় দিনেরও বেশি সময় বাকি থাকতেই এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ২ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা| সেই সঙ্গে ভারত জিতে নিল গাওস্কর-বর্ডার ট্রফি| সেই সঙ্গে এই প্রথমবার পরপর ৭টি সিরিজ জিতল টিম ইন্ডিয়া|
১০৬ রান করলে ম্যাচ জেতা যাবে, এই পরিস্থিতিতে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামে ভারত| দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরলী বিজয় সোমবার দিনের শেষে বিনা উইকেটে তোলেন ১৯ রান| আর ৮৭ রান করলে সিরিজ পকেটে পুরে নেওয়া যাবে, এই পরিস্থিতিতে এদিন সকালে ব্যাট করতে নেমে ৪৬ রানে মুরলী বিজয়ের উইকেট হারায় টিম ইন্ডিয়া| প্যাট কামিন্সের বলে ক্যাচ তুলে আউট হয়ে ফিরে যান বিজয়| এরপর ম্যাচে লড়াইয়ে ফেরার একটা ক্ষীণ চেষ্টা করে অস্ট্রেলিয়া| তিন নম্বর ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা| কিন্তু কোনও রান না করে আউট হয়ে যান | ঘরের মাঠে এই প্রথম কোন রান না করে ফিরতে হল পূজারাকে|
তবে এই ম্যাচে ভারতের অধিনায়ক আজিঙ্কা রাহানে অস্ট্রেলিয়ার ম্যাচে ফেরার যাবতীয় চেষ্টাকে শেষ করে দিন| শুরু থেকেই তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে পেসার বা স্পিনার কাউকেই রেয়াত করেননি তিনি| অজি পেসার কামিংসের পর পর দুটি বল হেলায় ডিপ মিডউইকেটের মধ্যে দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান তিনি| সঙ্গে ছিল রাহুলের দুরন্ত ব্যাটিং| রাহুল ও অধিনায়ক অজিঙ্ক রাহানের দুরন্ত ব্যাটিংয়ে মধ্যাহ্নভোজের আগেই জয় তুলে নেয় ভারত| ৯ টি চারের সাহায্যে রাহুল টপকে যান অর্ধশত রান| এই সিরিজে এটি তাঁর ষষ্ঠ অর্ধশত রান| রাহানে ২৭ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন| তাঁর ইনিংসে ছিল ৪ টি চার ও দুটি ছয়| ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন রবীন্দ্র জাদেডা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top