News Flash

  • Home
  • Uncategorized
  • পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ স্টিভ স্মিথের
Image

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ স্টিভ স্মিথের

ধর্মশালা, ২৮ মার্চ (হি.স.) : ক্রিকেটের ২২ গজে ভারতের জয়ের পাশাপাশি ২২ গজের বাইরেও জয় করল টিম ইন্ডিয়া| সিরিজ শেষে ভারত-অস্ট্রেলিয়া বিতর্কেরও ইতি টানলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ| পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অজি অধিনায়ক এসে নিজেই বললেন তাঁর আচরণের জন্য অনুতপ্ত| তিনি ক্ষমাপ্রার্থী| সোমবার ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসেই মুরলী বিজয়ের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন স্মিথ| যা দিয়ে ফের মাথাচাড়া দেয় বিতর্ক| সেই বিতর্কেই যবনিকা টানলেন স্বয়ং অজি অধিনায়ক| তিনি সাফ বলেন, আবেগতাড়িত হয়ে ওই আচরণ করেন তিনি|
ঘটনার সূত্রপাত সোমবার| জস হ্যাজেলউডের বাতিল হয়ে যাওয়া ক্যাচকে কেন্দ্র করে| অস্ট্রেলিয়ার তখন নয় উইকেট পড়ে গিয়েছে| অশ্বিনের বলে স্লিপে সামনে ঝাঁপিয়ে হ্যাজেলউডের ক্যাচ ধরেন মুরলী বিজয়| অস্ট্রেলিয়া অলআউট ধরে নিয়ে ব্যাটিং করতে নামার প্রস্তুতি নিয়ে বিজয় ড্রেসিংরুমের দিকে দৌড়ে যান| কিন্তু রিপ্লে দেখে টিভি আম্পায়ারের মনে হয়, বিজয় ক্যাচ ধরার আগে বল মাটি ছুঁয়েছে| তিনি ক্যাচ নাকচ করে দেন| ঠিক তখনই অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের ক্যামেরা ধরে স্টিভ স্মিথকে| তিনি উত্তেজিত ভাবে দুটি শব্দ উচ্চারণ করে চেয়ারে বসে পড়েন| অভিযোগ, স্মিথ বলেন, ‘চিট’| আর এর আগের শব্দটি গালিগালাজ|
উল্লেখ্য, বিশ্বের দুটি সেরা টেস্ট দলের এই সিরিজ ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছিল| দুই দলের খেলোয়াড়দের মধ্যে চাপানউতোর মাঝেমধ্যে তিক্ততার পর‌্যায়ে পৌঁছায়| বেঙ্গালুরুতে ডিআরএস বিতর্কে উত্তেজনা চরমে উঠেছিল| রেফারেল নিতে ড্রেসিংরুমের সাহায্য চেয়েছিলেন স্মিথ|
ম্যচের শেষে এজন্য স্মিথকে কার‌্যত প্রতারক বলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিও| স্মিথ ড্রেসিংরুমের সাহায্য চাওয়ার কথা স্বীকার করে নিয়েছিলেন| তিনি বলেছিলেন, ওই সময় মাথা কাজ করছিল না| ওই কাজ করা একেবারেই ঠিক হয়নি| এই বিতর্ক নিয়ে দুই দেশের বোর্ডকে আলোচনায়ও বসতে হয়েছিল| শেষপর‌্যন্ত স্মিথের বিরুদ্ধে আইসিসির কাছে কোনও অভিযোগ জানায়নি ভারত|
এর আগে রাঁচি টেস্টে কোহলির চোট নিয়ে অজি খেলোয়াড়রা বিদ্রুপ করেন বলে অভিযোগ| এরইমধ্যে ধর্মশালায় ম্যাচের তৃতীয় দিনে স্মিথের অশালীন শব্দের ব্যবহার নিয়ে বিতর্ক চরম পর‌্যায়ে ওঠে| ক্ষমা চেয়ে সেই বিতর্কের অবসান ঘটালেন খোদ অজি অধিনায়ক স্মিথ| সিরিজে যাই হোক না কেন, সিরিজ শেষে হার মেনে নিয়েছেন স্মিথ| ভারতের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন তিনি| স্মিথ বলেন, এটা একটা দুরন্ত সিরিজ ছিল| আমার ক্রিকেট জীবনের অন্যতম সেরা সিরিজ| সিরিজ জয়ের জন্য ভারতকে তিনি অভিনন্দন জানান| পাশাপাশি ধর্মশালার পিচেরও প্রশংসা করেন স্মিথ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top