News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণ করে প্রেমিকাকে নৃশংসভাবে খুন, ধৃত প্রেমিক
Image

ধর্ষণ করে প্রেমিকাকে নৃশংসভাবে খুন, ধৃত প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ ষোল বছরের কিশোরীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে স্বীকার করেছে ধৃত যুবক৷ ঘটনার বিবরণে প্রকাশ, ধর্মনগরের অফিসটিলা কালীবাড়ি এলাকার বাসিন্দা বিদ্যুৎ দে’র মেয়ে শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি৷ তারপর থেকে তার খোঁজ শুরু হয়৷ রাত আনুমানিক বারটা নাগাদ পদ্মপুরে রাধারমণ আশ্রমের পাশে একটি পরিত্যাক্ত বাথরুমে তার মৃতদেহ উদ্ধার হয়েছে বলে টেলিফোনে খবর পান বিদ্যুৎবাবু৷ রজত তাঁতি(২১) নামে এক যুবক এই খবর দেন৷ পাশাপাশি ঐ যুবক স্থানীয় জনগণকেও ডেকে আনেন৷ প্রাথমিকভাবে সে জানায়, এই  পথ দিয়ে যাওয়ার সময় পরিত্যক্ত ঐ বাথরুমে কিশোরীটির মৃতদেহ দেখতে পেয়েছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন এবং রজত তাঁতিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়৷ থানায় পুলিশের জেরায় রজত স্বীকার করে ঐ কিশোরীর সাথে তার দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক৷ এইদিন তার সাথে দেখা করতে আসে কিশোরীটি৷ তখন  কিশোরীটিকে সে ধর্ষণ করেছে বলে পুলিশকে জানায়৷ ঘটনা জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে গলাটিপে খুন করে সে৷ কিশোরীর পরিচয় গোপন করার জন্য ইট দিয়ে মুখ থেঁতলে দিয়েছে রজত, সে কথাও স্বীকার করেছে৷ পুলিশ এই ঘটনায় একটি মামলা নিয়েছে৷ কিশোরীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ ধৃত যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top