News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীর অবৈধ সম্পর্ক ধরা পড়তেই মার খেয়ে রক্তাক্ত স্বামী
Image

স্ত্রীর অবৈধ সম্পর্ক ধরা পড়তেই মার খেয়ে রক্তাক্ত স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ স্ত্রীর অবৈধ সম্পর্ক ধরা পড়ে যাওয়ায় মার খেয়ে রক্তাক্ত হয়েছেন স্বামী৷ ঘটনার বিবরণে প্রকাশ নাগিছড়া এলাকার ক্ষুদিরাম কলোনির বাসিন্দা বুধু দেববর্মা তার স্ত্রীর অবৈধ সম্পর্ক জেনে যাওয়ায় তাকে মারধর করেছে স্ত্রী ও তার প্রেমিক৷ এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেশায় রডমিস্ত্রি বুধু দেববর্মা স্ত্রীর সাথে একই এলাকার অভিজিৎ দাসের দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক রয়েছে৷ রবিবার গর্জিতে কাজে যাবেন বলে দুপুরে বাড়ি থেকে বের হলেও বুধু দেববর্মা কাজে না গিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন৷ বাড়ি ফিরেই ঘরে স্ত্রী ও অভিজিৎ দাসকে অসংলগ্ণ অবস্থায় দেখতে পান৷ তখনই বুধু দেববর্মা উত্তেজিত হয়ে অভিজিৎ দাসকে মারধর করতে এগিয়ে যান৷ কিন্তু বুধু দেববর্মার স্ত্রী ও তার প্রেমিক অভিজিৎ দাস মিলে তাকে বেধম মারধর করেন৷ এক সময় তাকে ধরে ঘরে রাখা শোকেজের ভিতর মাথা ঢুকিয়ে দেয়৷ তাতে শোকেজের কাচ ভেঙ্গে তার মাথায় গুরুতর আঘাত লেগেছে৷ এই ঘটনা সংগঠিত হওয়ার পর বুধু দেববর্মার স্ত্রী ও তার প্রেমিক বাড়ি থেকে পালিয়ে যায়৷ ঘটনাটি বুধু দেববর্মার ছেলে দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ জিবি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনো সংকটজনক৷ এদিকে, বুধু দেববর্মার স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে পরিবারের সদস্যরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top