News Flash

  • Home
  • Uncategorized
  • নাটক ফের জনপ্রিয় হয়ে উঠবে, দাবি বিশেষজ্ঞদের
Image

নাটক ফের জনপ্রিয় হয়ে উঠবে, দাবি বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ নাট্যশিল্প আবার জেগে উঠবে আশাবাদী নাট্যকাররা৷ অতীতে এক সময় নাটকের ভীষণ চাহিদা ছিল৷ কিন্তু নাট্যশিল্প সেই চাহিদা হারিয়ে ফেলেছিল৷ তবে, নতুন করে এখন নাটকের আকর্ষণ বেড়ে চলেছে৷ ফলে, আগামীদিনে নাট্যশিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল বলে দাবি করেন নাট্যশিল্পের সাথে যুক্ত সংস্থার অন্যতম কর্ণধার তথা নাট্য বিশেষজ্ঞ সমীরা আয়েঙ্গার৷
রবিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, নাটকের চাহিদা সম্প্রতি বাড়ছে৷ সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশানের প্রভাব তিনি অস্বীকার না করলেও সময় বদলাচেছ বলে দাবি করেন তিনি৷ এবিষয়ে তাঁর যুক্তি, সোশ্যাল মিডিয়া কিংবা টেলিভিশানে বিনোদনের ক্ষেত্রে মানুষ একাকী তা অনুভব করে থাকেন৷ কিন্তু নাটক দেখতে গিয়ে তার অন্য অনুভূতি মানুষ আবারও অনুভব করতে শুরু করেছেন৷ এখন প্রায়ই বিভিন্ন জায়গায় নাটক দেখতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়৷ বেঙ্গালুরু, দিল্লি সহ বেশ কিছু স্থানে নাটকের চাহিদা দিন দিন বেড়ে চলেছে৷ তবে, নাটক আরো জনপ্রিয় করে তোলার জন্য পন্থার পরিবর্তন বিশেষভাবে জরুরি বলে তিনি দাবি করেন৷ তাই, নাট্যশিল্পের খোলনলচে বদলে দেওয়ার লক্ষ্যে স্মার্ট কোর্সটি চালু হয়েছে৷ মূলত নাটকের পরিচালন ক্ষমতায় নিত্যনতুন চিন্তার প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই এই কোর্স চালু করা হয়েছে৷
এদিন তিনি জানান, গত দুই বছর ধরে পূর্বোত্তরে নাট্যশিল্প নিয়ে পর্যালোচনা করা হয়েছে৷ তাতে দেখা গেছে, স্থানীয়ভাবে বিভিন্ন গ্রুপ নাটকের প্রতি তাদের আগ্রহ প্রকাশ করেছে৷ দর্শকদের মধ্যেও নাটক নিয়ে নতুন করে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে৷ এদিকে, এখন কেন্দ্রীয় সরকার নাটক জনপ্রিয় করে তোলার লক্ষ্যে সহায়তা করছে৷ ফলে, প্রাচীন এই বিনোদন শৈলী আবারও দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তাঁর বক্তব্য, আগামী বছর দুয়েকের মধ্যে ফের নাটক পূর্বের অবস্থানে ফিরে যেতে সক্ষম হবে৷ তবে, নাটকের লেখকের এখন যথেষ্ট প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ চাহিদা অনুযায়ী লেখক তৈরি হচ্ছে না৷ কিন্তু, এই অভাবও মিটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top