News Flash

  • Home
  • Uncategorized
  • ১৮টি নৌকা সহ পাল্টা শতাধিক ভারতীয় মৎস্যজীবীকে আটক করল পাকিস্তান
Image

১৮টি নৌকা সহ পাল্টা শতাধিক ভারতীয় মৎস্যজীবীকে আটক করল পাকিস্তান

আমদাবাদ, ২৬ মার্চ (হি.স.) : ভারতের পাল্টা ভারতীয় মৎস্যজীবীদের আটক করল পাকিস্তান । গুজরাতের কচ্ছ জেলার জাখাউ উপকূলবর্তী অঞ্চল থেকে ১৮টি নৌকা সহ শতাধিক মৎস্যজীবীকে আটক করেছে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ( পিএমএসএ)। প্রসঙ্গত, শুক্রবারই জাখাউ থেকে ৯ পাক মৎস্যজীবীকে আটক করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। একদিন পরেই পাল্টা ভারতীয় মৎস্যজীবীদের আটক করল পাকিস্তান।
ভারতীয় মৎস্যজীবী সংগঠনের এক আধিকারিক জানান, জাখাউ উপকূলের কাছে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া একটি জায়গা থেকে প্রায় ১৮টি নৌকা বাজেয়াপ্ত করেছে পাক নিরাপত্তা বাহিনী। ওই নৌকায় চেপে মাছ ধরতে সমুদ্রে যাচ্ছিলেন প্রায় শতাধিক মৎস্যজীবী। ওই আধিকারিক জানান, বেশ কয়েকজন মৎস্যজীবী পালিয়ে ফেরত চলে এসে খবর দেন।
এই নিয়ে চলতি মার্চ মাসে ২২৫ ভারতীয় মৎস্যজীবীকে আটক করে পাকিস্তান।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top