News Flash

  • Home
  • Uncategorized
  • মনারচক নিয়ে ওএনজিসি-নেপকোর ঠান্ডা লড়াই শুরু
Image

মনারচক নিয়ে ওএনজিসি-নেপকোর ঠান্ডা লড়াই শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ ওএনজিসি এবং নেপকোর মধ্যে গ্যাস সরবরাহ নিয়ে ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে৷ শনিবার সংবাদিক সম্মেলনে ওএনজিসি ত্রিপুরা এসেটের ডিরেক্টর অনশোর ভি পি মাহাবর জানিয়েছেন, ওএনজিসি যে পরিমান গ্যাস সরবরাহ করছে তার পুরোটা নিতে পারছে না নেপকো পরিচালিত মনারচক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র৷ মনারচকে ০৫ এমএমএসসিএমডি গ্যাস দিতে সক্ষম ওএনজিসি৷ কিন্তু, মনারচক সর্বাধিক ০৪৯ এমএমএসসিএমডি গ্যাস নিতে পারছে৷ এদিন তিনি আরও জানিয়েছেন, কখনও কখনও গ্যাস নেওয়ার ক্ষমতা তাদের আরও কমে যায়৷ তিনি জানান, কখনও ০৩, আবার কখনও ০৪ এমএমএসসিএমডি গ্যাস নিতে পারছে মনারচক৷ তাতে, দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহে সমস্যার কারণে মনারচকে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে নেপকো যে অভিযোগ এনেছে তা এদিন কার্য্যত ওএনজিসি খারিজ করে দিয়েছে৷
এদিন, ওএনজিসি এসেট মেনেজার এস সি সোনি জানিয়েছেন, ২০১৬ সালের ২৫ নভেম্বর থেকে মনারচকে প্রতিনিয়ত গ্যাস সরবরাহ করছে ওএনজিসি৷ তাদের ০৫ এমএমএসসিএমডি গ্যাস সরবরাহ করতে ওএনজিসির কম্প্রেসার প্রস্তুত৷ কিন্তু, মনারচক সর্বাধিক ০৪৯ এমএমএসসিএমডি গ্যাসের অধিক নিতে পারছে না৷ এদিন, ওএনজিসি নেপকোর বিরুদ্ধে কোন ক্ষোভ প্রকাশ করেনি৷ ওএনজিসির বিরুদ্ধে নেপকোর ক্রমাগত অভিযোগের বিষয়েও কোন কথা বলেননি৷ কেবল মনারচকে গ্যাস সরবরাহের তথ্য তুলে ধরেছে ওএনজিসি৷ এদিন মাহাবর জানান, সারা রাজ্যে যথেষ্ট গ্যাসের মজুত রয়েছে৷ ওএনজিসি গ্যাস উত্তোলনে কোন ধরনের গাফিলতি করছে না৷ রাজ্যে যে পরিমান গ্যাস রয়েছে তাতে অনেক শিল্প গড়ে তোলা সম্ভব৷ খোবালে দুটি কূপ খনন করে প্রচুর গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে৷ আগামী ২ বছরে আরও ৩টি রিগ রাজ্যে আনতে চলেছে ওএনজিসি, জানান তিনি৷ ফলে, গ্যাস নিয়ে রাজ্যে কোন সমস্যা নেই, দাবি মাহাবরের৷ এদিন তিনি জানিয়েছেন, ২০১৫-১৬ অর্থ বছরে ৪৯৫ লক্ষ কিউবিক মিটার প্রতিদিন গ্যাস উত্তোলনের ক্ষমতা বেড়ে ২০১৬-১৭ অর্থ বছরে হয়েছে ৫৭৫ লক্ষ কিউবিক মিটার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top