News Flash

  • Home
  • Uncategorized
  • ফের কলঙ্কিত তেলিয়ামুড়া হাসপাতাল, চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যু
Image

ফের কলঙ্কিত তেলিয়ামুড়া হাসপাতাল, চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ মার্চ৷৷ আবারও কলঙ্কিত তেলিয়ামুড়া হাসপাতাল৷ চার বছরের এক শিশুর চিকিৎসায় গাফিলতি ও ভুলের জন্য মৃত্যু হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে৷ এই ব্যাপারে হাসপাতালের মেডিকেল অফিসার ইনচার্জ পদ্মরাম জমাতিয়া স্বীকার করেছেন যে চিকিৎসায় গাফিলতিতে তার শিশুটির মৃত্যু হয়েছে৷
সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের মহারাণীপুর এলাকার বাসিন্দা দিনমজুর বিজয় দেবের চার বছরের শিশুপুত্র বিক্রম দেব শুক্রবার থেকে অসুস্থ৷ শনিবার সকাল আটটা নাগাদ শিশুর মা তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ তখন শিশুর মা তেলিয়ামুড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক যিনি চারদিন আগে চেবরি হাসপাতালে কর্মরত অবস্থা ছিলেন৷ তিনি বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালে ডেপুটেশনে আসেন৷ ঐ চিকিৎসক শিশুটিকে ভর্ত্তি করানোর পরামর্শ দেন৷ তখন কর্তব্যরত চিকিৎসক কল্লোল বিশ্বাস ভর্ত্তি না করিয়ে ব্যবস্থাপত্র লিখে দেন৷ সেই মোতাবেক মহিলার একমাত্র শিশুপুত্রকে নিয়ে বাড়ীতে চলে যায়৷ তিনি আরো অভিযোগ করেন, যখন শিশুটিকে হাসপাতালে আনা হয় তখন শিশুটি হেটে হাসপাতালে এসেছিল৷ বাড়ীতে গিয়ে ব্যবস্থাপত্রের ওষুধ খাওয়ানোর পরই শিশুটি আরো অসুস্থ হয়ে পড়ে৷ তৎক্ষনাৎ পরিবারের লোক শিশুটিকে ফের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ তখন হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ছিলেন চিকিৎসক মামনি দেববর্মা৷ তখন তিনি এই শিশুটিকে মৃত বলে ঘোষণা দেন৷ এরপরই শুরু হয় উত্তেজনা৷
চিকিৎসক মামনি দেববর্মা জানিয়েছেন, শিশুটি গতকাল থেকে পেট খারাপ ও জ্বরে ভুগছিল৷ সকালে হাসপাতলে আনলে ঐ চিকিৎসক ব্যবস্থাপত্রে ওআরএস এবং মেট্রোজিক নামক ওষুধ লিখে বাড়িতে পাঠিয়ে দেন৷ এর পরবর্তী সময়ে যখন নিয়ে আসা হয় তখন শিশুটি মৃত ছিল৷ তিনি আরও জানান, যেহেতু শিশুটির পরিবারের লোকজন অভিযোগ করেছেন ওষুধ খাওয়ানোর পর শিশুটির মৃত্যু হয়েছে সেজন্য মৃতদেহ ময়না তদন্তের জন্য আগরতলায় জি বি হাসপাতালে পাঠানো হয়েছে দুপুর একটা নাগাদ৷
এদিকে, হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়৷ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে ছুটে যান এসডিপিও এবং এসডিএম সহ বিশাল পুলিশ বাহিনী৷ বর্তমানে হাসপাতাল চত্বর থমথমে হয়ে আছে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পুনরায় তেলিয়ামুড়া নিয়ে আসা হলে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে হাসপাতালে সেজন্য প্রচুর সংখ্যায় টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছে৷
এদিকে, এই শিশু মৃত্যুর খবর পেয়ে সেখানে পৌঁছেন বিজেপির এক প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলে ছিলেন দলের মহিলা নেত্রী কল্যাণী রায়৷ তিনি হাসপাতালের এমওআইসি পদ্মরাম জমাতিয়ার সাথে কথা বলেন৷ শ্রীজমাতিয়া কল্যাণী রায়কে জানিয়েছেন ভুল চিকিৎসার জন্যই নাকি ঐ শিশুটির মৃত্যু হয়েছে৷ এদিকে এমওআইসি বিষয়টি একটি চিঠি দিয়ে খোয়াই জেলার চীউ মেডিকেল অফিসার পি কে মজুমদারকেও জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top