News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসকদের কাজকর্মের সমালোচনা করে মুখ্যমন্ত্রী মঞ্চ ছাড়তেই সতর্ক বার্তা দিলেন দুই স্বাস্থ্য অধিকর্তা
Image

চিকিৎসকদের কাজকর্মের সমালোচনা করে মুখ্যমন্ত্রী মঞ্চ ছাড়তেই সতর্ক বার্তা দিলেন দুই স্বাস্থ্য অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশ নতুন নয়৷ শনিবার আবারো

অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর্স এসোসিয়েশনের সম্মেলনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

ডাক্তারদের এসোশিয়েশনের বার্ষিক সম্মেলনে গিয়ে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা নিয়ে চিকিৎসকদের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন৷ তবে, এদিন তাৎপর্যপূর্ণভাবে পরিবার কল্যান দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাও চিকিৎসকদের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেছেন৷ হয়ত, এদিন মঞ্চে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সমালোচনা করেছেন বলেই স্বাস্থ্য দপ্তরের কর্তারাও সাহস পান বাস্তব পরিস্থিতি তুলে ধরে চিকিৎসকদের খামতিগুলি দেখিয়ে দিতে৷ তাতে, প্রমাণিত হয়েছে, একাংশ চিকিৎসক অত্যাধিক দামি ওষুধ ব্যবস্থাপত্রে লিখে থাকেন, ফলে সাধারণ রোগীদের উপর চাপ পড়ে এবং হাসপাতালের ডিউটি ছেড়ে প্রাইভেট প্র্যাকটিসেই তাঁরা ব্যস্ত থাকেন৷ এদিন, মুখ্যমন্ত্রী চিকিৎসকদের বিষয়ে অনেক কথা বলে ফেলেছেন তা উল্লেখ করে নতুন করে কিছু বলেননি স্বাস্থ্যমন্ত্রী৷ কিন্তু, চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে তিনিও একমত, সেই কথা বলেছেন৷ এদিকে এসোসিয়েশনের দাবি, চিকিৎসক স্বল্পতার কারণে অধিকাংশ ক্ষেত্রে কর্মরত চিকিৎসকদের উপর অতিরিক্ত কাজের চাপ পড়ছে, যার কারণে কোন কোন ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভূল হয়ে যাচ্ছে৷ তাই, চিকিৎসক স্বল্পতা দূর করার জন্য এসোসিয়েশন রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে৷
রাজ্যে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়৷ তবে, সব অভিযোগ সঠিক তা মানতে রাজি নন রাজ্য সরকার এবং চিকিৎসক মহল৷ কিন্তু, গলদ কোথায় তার ময়নাতদন্ত এখন বিশেষভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছে৷ চিকিৎসক স্বল্পতা এখন রাজ্যে সবচেয়ে বড় সমস্যা৷ বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের ঘাটতি এরাজ্যে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ কিন্তু, প্রশ্ণ উঠেছে রাজ্যে যত সংখ্যক চিকিৎসক রয়েছেন তাঁদের বিরুদ্ধে কর্তব্য পালনে গাফিলতির অভিযোগ উঠছে কেন৷ মুখ্যমন্ত্রী এজন্যই হয়ত আবারো সুযোগ পেয়ে ডাক্তারদের এসোসিয়েশনের মঞ্চে দাঁড়িয়ে তাঁদের কর্তব্য মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন৷ একটি উদাহরণ তুলে ধরে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, উত্তর তৈবান্দাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে কারোর অভিযোগ না থাকলে বাকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিরও একই অবদান থাকা উচিৎ৷ কিন্তু, রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলির অবস্থা কি পর্যায়ে গিয়ে ঠেকেছে তা জি বি হাসপাতালে গেলে স্পষ্ট বুঝা যায়, উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর৷ তাঁর মতে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি সঠিক স্বাস্থ্য পরিষেবা দিতে সক্ষম হলে স্বাভাবিকভাবে মহকুমা হাসপাতালের উপর চাপ কমবে৷ ফলে, জেলা হাসপাতালগুলির উপরও কম চাপ পড়বে৷ কিন্তু দেখা যাচ্ছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে সোজা জি বি হাসপাতালে পাঠানো হচ্ছে রোগীদের৷ তাই, মুখ্যমন্ত্রী এদিন, রোগীদের সাথে চিকিৎসকদের সুসম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন৷ তাঁর বক্তব্য, রোগীদের চিকিৎসা করার বিষয়টি আন্তরিকতার সাথে দেখতে হবে৷ তবেই রাজ্যে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠবে না, মনে করেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top