News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যোগ দেওয়ায় রতন চক্রবর্তীকে খুনের হুমকি, সমঝোতা করে চলার সুপারিশ পুলিশের
Image

বিজেপিতে যোগ দেওয়ায় রতন চক্রবর্তীকে খুনের হুমকি, সমঝোতা করে চলার সুপারিশ পুলিশের

আগরতলা, ২৪ মার্চ (হি.স.) : ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে এবার সামাজ বিরোধিদেরে সহযোগী এবং মধ্যস্থতাকারীর ভূমিকা

রতন চক্রবর্তী

নেবার অভিযোগ উঠল। হত্যার হুমকির দায়ে অভিযুক্তদের পক্ষ হয়ে অভিযোগকারীর কাছে সমঝতাকারীর হয়ে হাজির হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের প্রদেশ চেয়ারম্যান রতন চক্রবর্তী বৃহস্পতিবার বিজেপিতে যোগদেন। এরপর ঐদিন রাতেই দুই যুবক পৃথকভাবে তার মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। এরপরেই রতন চক্রবর্তী পূর্ব থানায় অভিযোগ দায় করেন।
প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী শুক্রবার জানিয়েছেন, সমাজবিরোধী তাকে ফোন করে বিজেপিতে যোগদানের অপরাধে তার মৃত্যুদণ্ড হবে। তার অবস্থা শ্যাম হরি শর্মার মত হবে। উল্লেখ করা যেতে পারে ১৯৯১ সালে কংগ্রেস সরকারের আমলে রাজধানী আগরতলায় এক প্রকাশ্য জমায়েতে শ্যামহরি শর্মাকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিলো।
এই অভিযোগ দায় করার পর পূর্ব থানা থেকে দুই পুলিশ অফিসার রতন চক্রবর্তী বাড়িতে আসেন এবং তাকে আবেদন করেন তিনি যেন এই অভিযোগ প্রত্যাহার করে নেন। কারন অভিযুক্তরা খুবই সাধারণ। রতন চক্রবর্তী পুলিশকে জানিয়েছেন তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এখন সব দায়দায়িত্ব পুলিশের। এরপর প্রায় ২৪ঘণ্টা হতে চললেও
দোষীদের গ্রেফতার করা হয়নি। রতন চক্রবর্তী জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে যাবেন। এবং এটা স্বাভাবিক ভাবেই প্রমাণিত হয় তৃনমূল কংগ্রেসের নেতৃত্বে থাকা কতিপয় সমাজ বিরোধী তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top