নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ রেলে কাটা পড়ে দেহ থেকে দুটি পা আলাদা হয়েও প্রাণরক্ষা হল না শ্রমিকের৷ শুক্রবার জি বি হাসপাতালে চিকিৎসাধীন শুভ্রজিৎ ঘোষের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার উদয়পুর রেল স্টেশনে রেলের নীচে চাপা পড়ে দুটি পা দেহ থেকে আলাদা হয়ে গিয়েছিল তার৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে জি বিতে নিয়ে আসা হলেও, শেষ রক্ষা হয়নি৷ আজ তার মৃত্যু উদয়পুরে রেল শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷
প্রয়াত শুভজিৎ ঘোষের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়৷ গতকাল উদয়পুর রেল স্টেশনে রেল ইঞ্জিন চালু করলে এমন সময় রেল লাইন দিয়ে পার হচ্ছিলেন শুভজিৎ বাবু৷ সেই সময় শুভজিৎ বাবু কিছু বুঝে উঠার আগেই পেছন থেকে এসে শুভজিৎ কে রেল ইঞ্জিনটি ধাক্কা মারতেই রক্তাক্ত হয়ে রেল লাইনে লুটিয়ে পরেন তিনি৷ সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা এবং অন্যান্য রেল শ্রমিকরা তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ যেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়৷ চিকিৎসকরা জানান তার ২টি পা দুর্ঘটনায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং কাঁটা গেছে৷ বর্তমানে অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসকরা৷ ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করেন৷ এই ঘটনায় ফলে উদয়পুর-আগরতলা লাইনে রেল চলাচল দীর্ঘক্ষণ বন্ধ হয়ে গিয়েছিল এবং এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছিল৷

রেলে কাটা পড়ে আহত শ্রমিকের মৃত্যু হাসপাতালে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















