News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে সম্প্রীতির পরিবেশ বিনষ্ট হচ্ছে, দুর্নীতি বাড়ছে ঃ মুখ্যমন্ত্রী
Image

দেশে সম্প্রীতির পরিবেশ বিনষ্ট হচ্ছে, দুর্নীতি বাড়ছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্য এই লক্ষ্যকে সামনে রেখে মানব সম্পদ উন্নয়নে আমরা

মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

অগ্রাধিকার দিয়ে কর্মসূচী গ্রহণ করেছি৷ স্বাস্থ্য ক্ষেত্রে পরিস্রুত পানীয় জল, সুষম খাদ্যের ব্যবস্থা করা হয়েছে৷ আজ বিকেলে ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷ হাসপাতালে নবনির্মিত ভবনটি পরিস্কার পরিচ্ছন্ন রাখার উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করে স্বাস্থ্যকর্মী ও এলাকাবাসীকে একাজে সহযোগিতা করার আহ্বান জানান৷ মানবিক মূল্যবোধ ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের চিকিৎসা পরিষেবা দিতে তিনি অনুরোদ জানান৷ ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, সিপাহীজলার জেলা শাসক প্রদীপ চক্রবর্তী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা এবং পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম৷ ২৩ কক্ষ বিশিষ্ট ১০ শয্যার এই দ্বিতল হাসপাতাল ভবনিটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৪৮ লক্ষ টাকা৷ হাসাপাতল ভবনের সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য ১০টি কোয়ার্টারও নির্মাণ করা হয়েছে৷
উদ্বোধনী ভাষণে মুখমন্ত্রী বলেন, বিগত কয়েক বছরে রাজ্য স্বাস্থ্য পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটেছে৷ এই সময়ে কাঁঠালিয়া ব্লক সহ সোনামুড়া মহকুমায় বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো তৈরী করা হয়েছে৷ অতীতের অভিজ্ঞতা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ১৯৭৮ সালের আগে রাজ্যে চিকিৎসা পরিষেবা খুব ভালো ছিলনা৷ বেসরকারী স্তরে চাঁদা তুলেও স্বাস্থ্য পরিষেবা দিতে হত৷ বর্তমানে রাজ্যে ২টি মেডিক্যাল কলেজ রয়েছে৷ স্বাস্থ্য বিষয়ক শিক্ষা ব্যবস্থাও অনেক উন্নত হয়েছে৷ রাজ্যে উন্নত চিকিৎসার সব ধরণের ব্যবস্থা করা হচ্ছে৷ কেন্দ্রীয় সরকার শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে তাদের বাজেট আশানুরূপ বৃদ্ধি করেনি৷ রাজ্য সরকার এই দুই ক্ষেত্রে প্রতি বছর অধিক অর্থ বরাদ্দ করছে৷ তিনি বলেন, দেশে সম্প্রীতির পরিবেশ বিনষ্ট হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে৷ দুর্নীতি বেড়ে গেছে৷ কেন্দ্রীয় সরকার এব্যাপারে কার্যকরী ভূমিকা গ্রহণ করছেনা৷ সারা দেশে ঋণের দায়ে কৃষকদের আত্মহত্যার ঘটনা বাড়ছে৷ কেন্দ্রীয় সরকার চাকুরীর সুযোগ বন্ধ করে দিয়েছে৷ তা সত্বেও সীমিত ক্ষমতার মধ্যে রাজ্য সরকার বেকারদের কর্মসংস্থানের সুযোগ অব্যাহত রেখেছে৷ তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু ধর্মীয় ভাবাবেগে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে৷ দেশের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ণ করে সবাইকে চোখ কান খোলা রেখে সতর্ক থাকার আবেদন জানান মুখ্যমন্ত্রী৷
অনুষ্ঠানের প্রধান অতিথি সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী সহিদ চৌধুরী বলেন, আমাদের রাজ্য ছোট হলেও দেশের অন্য অনেক রাজ্য থেকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেয়া হচ্ছে৷ রোগ প্রতিরোধে সচেতনতার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷ রাজ্য স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যোগ প্রতিরোধক ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা এন ডার্লং এবং পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top