News Flash

  • Home
  • Uncategorized
  • যোগীর সঙ্গে দেখা করলেন মুলায়মের পুত্রবধূ, রাজনৈতিক মহলে গুঞ্জন
Image

যোগীর সঙ্গে দেখা করলেন মুলায়মের পুত্রবধূ, রাজনৈতিক মহলে গুঞ্জন

লখনউ, ২৪ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব| স্বামী প্রতীক যাদবকে সঙ্গে নিয়ে শুক্রবার সকাল ৯টা নাগাদ মুখ্যমন্ত্রীর লখনউ-এর গেস্ট হাউসে পেঁৗছন অপর্ণা| ফুলের তোড়া হাতে নিয়ে ল্যাম্বোরগিনি গাড়ি থেকে অপর্ণা ও তাঁর স্বামী প্রতীককে নামতে দেখা যায়| মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে মুলায়মের পুত্রবধূর ৩০ মিনিটের এই সাক্ষাত্কে ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হলেও, যাদব দম্পতির অবশ্য দাবি, এই সাক্ষাত্ ‘সৌজন্যমূলক’|

উল্লেখ্য, রাজনীতিতে নেমেই হোঁচট খেয়েছেন মুলায়মের ‘ছোটি বহু’ অপর্ণা যাদব| লখনউ ক্যান্টনমেন্ট আসনে বিজেপি প্রার্থী রীতা বহুগুণা যোশীর কাছে ৩ হাজারেরও বেশি হেরে গিয়েছেন অপর্ণা| পুত্রবধূর হয়ে লখনউ ক্যান্টনমেন্ট আসনে প্রচার-ও করেছিলেন সপা প্যাটরন মুলায়ম সিং যাদব|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top