News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের তৃণমূল বিধায়কদের নিয়ে চিন্তিত মমতা ব্যানার্জী
Image

রাজ্যের তৃণমূল বিধায়কদের নিয়ে চিন্তিত মমতা ব্যানার্জী

কলকাতা, ২৩ মার্চ৷৷ ত্রিপুরা নিয়ে ভিষণ চিন্তায় পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যে দলীয় বিধায়করা বিজেপিমুখী হচ্ছেন, এমনটা অভিযোগ তাঁর কাছে পৌছেছে৷ তাই, কলকাতায় একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ত্রিপুরার বিধায়কদের বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন৷
ত্রিপুরায় তৃণমূলের শক্তি ক্রমশ কমছে৷ সুদীপ বর্মণদের হাতে দলের পুরো ক্ষমতা হস্তান্তরের পর থেকে পূর্বের নেতারা একে একে তৃণমূল ছাড়তে শুরু করেছেন৷ রাজ্যে দলের প্রাক্তন সভাপতি সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন৷ বৃহস্পতিবার দলের চেয়ারম্যান রতন চক্রবর্তী সহ আরো কয়েকজন নেতৃবৃন্দ কয়েকশ কর্মকর্তা বিজেপি পতাকা হাতে তুলে নিয়েছেন৷ শুধু তাই নয়, এর জন্য সুদীপ বর্মণদের বিঁধতেও ছাড়েননি প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল প্রদেশ চেয়ারম্যান রতন চক্রবর্তী৷ এরই মাঝে তৃণমূল নেত্রীর ত্রিপুরাকে নিয়ে শঙ্কা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবক্ষেক মহল৷
এদিন তৃণমূল নেত্রী বলেন, ত্রিপুরার দলীয় বিধায়করা বিজেপি’র দিকে ঝুঁকছে এমন অভিযোগ তাঁর কাছে এসেছে৷ মূলত, এদিন তিনি পূর্বোত্তরে ঘোড়া কেনাবেচা চলছে প্রসঙ্গে বলতে গিয়ে ত্রিপুরার বিষয়টিও উঠে আসে৷ মণিপুরে তৃণমূল বিধায়ক বিজেপিকে আস্থা ভোটে সমর্থন করেছে প্রসঙ্গে তিনি বলেন, দলের অনুমতি ছাড়াই ঐ বিধায়ক এই কাজ করেছে৷ তাই তাঁর সিদ্ধান্তে দলের কোন সায় নেই৷ তাছাড়া বিজেপি পূর্বোত্তরে প্রত্যেকটি রাজ্য দখল করার জন্য টাকার খেলা শুরু করেছে, অভিযোগ তৃণমূল নেত্রীর৷ তাঁর বক্তব্য, ত্রিপুরাতেও টাকার খেলা চলছে৷ তৃণমূলের বিধায়করা দলের মতামত না নিয়েই দিল্লিতে দরবার করতে গেছেন৷ এর পিছনে অন্য কোন অভিসন্ধি রয়েছে কিনা, দল তা খতিয়ে দেখবে৷
তাতে, ধারণা করা হচ্ছে, ত্রিপুরার বিধায়কদের উপর আস্থা রাখতে পারছেন না তৃণমূল নেত্রী৷ যাদের নিয়ে ত্রিপুরাতেও তৃণমূলের সরকার গঠনের স্বপ্ণ ফেরি করেছিলেন মমতা, তাঁদের নিয়েই এখন তিনি ভিষণ চিন্তায় পড়েছেন৷ এক্ষেত্রে, ত্রিপুরায় তৃণমূল বিধায়কদের রাজনৈতিক ক্যারিয়ারও প্রশ্ণের মুখে এসে ঠেকেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top