News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ও শিক্ষা শংসাপত্র পেতেও লাগবে আধার, সিদ্ধান্ত ইউজিসির
Image

বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ও শিক্ষা শংসাপত্র পেতেও লাগবে আধার, সিদ্ধান্ত ইউজিসির

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.) : ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাসের ভর্তুকি, সরকারি সুযোগ সুবিধা থেকে আয়কর দাখিল, সবেতেই বাধ্যতামূলক আধার কার্ড | এবার শিক্ষাক্ষেত্রেও আধার কার্ডকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়ে ইউজিসি অর্থাত্ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন |
বিশ্ববিদ্যালয়ের মার্কশিট ও শংসাপেত্রও এবার থেকে থাকবে আধার নম্বর| একইসঙ্গে মার্কশিটে পড়ুয়াদের ছবি লাগানোও বাধ্যতামূলক করল ইউজিসি | এই মর্মে ইউজিসি সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিকে চিঠি পাঠিয়ে নয়া নির্দেশিকা সম্বন্ধে জানিয়েছে | ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন জে এস সান্ধু জানান, রেজাল্ট ও সার্টিফিকেট জাল করার প্রবণতা কমাতেই এই পদক্ষেপ | মার্কশিট ও সার্টিফিকেটে পড়ুয়ার ছবি ও আধার নম্বর দেওয়া থাকলে সুরক্ষা বৈশিষ্ট্য আরও পাকাপোক্ত হবে বলে জানাচ্ছে ইডনিভার্সিটি গ্রান্টস কমিশন | রেগুলার, পার্ট-টাইম, ডিসট্যান্স, সব ক্ষেত্রের পরীক্ষার্থীদের ক্ষেত্রেই আধার বাধ্যতামূলক করল ইউজিসি|
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ এখন অনেকটাই সম্পূর্ণ | তবে এখনও দেশের বহু মানুষের কাছে আধার কার্ড নেই | অন্যদিকে একের এক প্রকল্প ও নৈত্যনিমিত্তিক সুযোগ সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক করছে কেন্দ্র | ইনকাম ট্যাক্স অ্যাক্ট,১৯৬১-এ সংশোধন ঘটিয়ে আধার নম্বরকে এবার আয়়কর ফাইলের সঙ্গে যুক্ত করার কথা মঙ্গলবারই ঘোষণা করেছে কেন্দ্র |

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top