News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে বিদ্যুৎ চপলতা, প্রতিবাদে পথ অবরোধ
Image

উদয়পুরে বিদ্যুৎ চপলতা, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ মার্চ৷৷ বিদ্যুৎ চপলতার শিকার হয়ে ক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক অবরোধ করলেন৷ ঘটনা মন্দিরনগরী উদয়পুরের ব্রহ্মাবাড়িতে৷ সংবাদে প্রকাশ, সোমবার রাত দশটা নাগাদ আচমকা ব্রহ্মাবাড়ি সিএনজি স্টেশন সহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়৷ দীর্ঘ সময় বিদ্যুৎ না আসায় বনদোয়ারস্থিত সাব স্টেশনে খবর দেওয়া হয়৷ সেখান থেকে বলা হয় শীতলাবাড়ি সাব স্টেশনে যোগাযোগ করার জন্য৷ সেই মোতাবেক জনগণ শীলতাবাড়ি সাব স্টেশনে যোগাযোগ করেন৷ কিন্তু এই অফিস থেকে জানানো হয় কর্মী না থাকার জন্য বিদ্যুৎ সংস্কার করা সম্ভব হবে না৷ রাতভর বিদ্যুৎ ছিল না৷ এদিকে, সিএনজি স্টেশনে প্রচুর সংখ্যায় যানবাহন গ্যাসের জন্য লাইন লাগিয়ে রাখেন৷ সকালেও বিদ্যুতের দেখা নেই৷ শেষ পর্যন্ত যান চালকরা ও এলাকার জনগণ জাতীয় সড়ক অবরোধ করেন৷ পরে খবর পেয়ে পুলিশ ও বিদ্যুৎ নিগমের কর্মীরা সেখানে পৌঁছেন৷ আশ্বাস দেন কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ চলে আসবে৷ তারপরই অবরোধ প্রত্যাহার করা হয়৷ এদিকে, বিদ্যুৎ না থাকায় রাতভর পড়াশোনায় সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top