News Flash

  • Home
  • Uncategorized
  • বেপরোয়া অটোর ধাক্কায় রাণীরবাজারে নিহত বৃদ্ধ
Image

বেপরোয়া অটোর ধাক্কায় রাণীরবাজারে নিহত বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ ফের যান সন্ত্রাসের বলি হলেন এক বৃদ্ধ৷ জানা গেছে, রাণীরবাজার থানাধীন পূর্ব নওগাঁওয়ের বাসিন্দা হরেন্দ্র চন্দ্র দেবনাথ (৮১) সোমবার রাত সাড়ে নয়টায় বাড়ি ফেরার পথে টিআর০১-এ-৪২৯৪ নম্বরের একটি অটো তাকে ধাক্কা দেয়৷ তাতে তিনি রাস্তায় ছিটকে পড়েন৷ তখন অটোটি তার উপর দিয়ে চলে যায়৷ তার চিৎকার শুনে স্থানীয় জনগণ ছুটে এসে পুলিশে খবর দেয়৷ পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে রাণীরবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ মঙ্গলবার ভোরে জিবিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷ জানা গেছে, ঘাতক অটোটি ঐ বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে৷ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ অটোটির সন্ধান পায়নি৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top