নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ সন্ধ্যা রাতে মঠ চৌমুহনীতে এক যুবককে রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত নন্দগোপাল সিনহাকে মঙ্গলবার আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছে এডিশনাল সিজেএম আদালত৷
এদিকে, এক মহিলাকে উত্যক্ত করার প্রতিবাদ জানাতেই মঠ চৌমুহনীতে গতকাল রাতে প্রীতেশ বণিককে ভোজালি দিয়ে রক্তাক্ত করেন নন্দগোপাল সিনহা বলে জানা গেছে৷ জিবিতে চিকিৎসাধীন প্রীতেশ বণিক জানিয়েছেন, মঠ চৌমুহনী এলাকায় এক মহিলাকে নন্দগোপাল সিনহা দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন৷ ঐ মহিলার স্বামী নেই৷ তাই প্রায় সময়ই মহিলার ভাড়া বাড়িতে গিয়ে নন্দগোপাল সিনহা ঝামেলা করত৷ এবিষয়ে এর আগেও তাকে এধরনের কোন কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছিল৷ কিন্তু গতকাল রাতে ফের তিনি ঐ মহিলার বাড়িতে গিয়ে ঝামেলা শুরু করেন৷ তখনই প্রীতেশ বণিক প্রতিবাদে এগিয়ে আসেন৷ তাতেই নন্দগোপাল ভোজালি দিয়ে প্রীতেশ বণিককে আঘাত করেন৷
মঠচৌমুহনীতে ছুরি কান্ডে ধৃত ব্যাক্তি জেল হাজতে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















