News Flash

  • Home
  • Uncategorized
  • আজ রাজ্যে আসছেন রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহেন
Image

আজ রাজ্যে আসছেন রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ দলীয় জনসভায় অংশ নিতে বুধবার রাজ্যে আসছেন রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহেন৷ জোলাইবাড়িতে আগামীকাল তিনি দলীয় জনসভায় অংশ নেবেন৷ মূলত তিনি দুদিনের সফরে রাজ্যে আসছেন৷ বৃহস্পতিবার তিনি রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং পরিবহনমন্ত্রীর সাথে বৈঠক করবেন৷ তাঁর সাথে রেলের বেশ কয়েকজন আধিকারিক আসছেন৷ জানা গেছে, উদয়পুর থেকে গর্জি পর্যন্ত রেল লাইনের কাজ তিনি ঘুরে দেখবেন৷ এদিকে, বৃহস্পতিবার প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী, তৃণমূল নেতা আইনজীবী নিতাই চৌধুরী এবং বরিষ্ঠ আইনজীবী অরুণচন্দ্র ভৌমিক বিজেপিতে যোগ দেবেন৷ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেবেন  রাজেন গোহেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top