News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের নির্দেশে পরিবহণ ক্ষেত্রে ফি বাড়িয়েছে রাজ্য, স্পষ্টিকরণ দিলেন মানিক দে
Image

কেন্দ্রের নির্দেশে পরিবহণ ক্ষেত্রে ফি বাড়িয়েছে রাজ্য, স্পষ্টিকরণ দিলেন মানিক দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন সংক্রান্ত বিভিন্ন ফি রাজ্য সরকার বৃদ্ধি করেনি৷ কেন্দ্রীয় নির্দেশ মেনে সারা দেশের সাথে এরাজ্যেও ফি বৃদ্ধির নির্দেশিকা কার্যকর হয়েছে৷ মঙ্গলবার মহাকরণে স্পষ্টীকরণ দিলেন পরিবহনমন্ত্রী মানিক দে৷
এদিন তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন সংক্রান্ত সমস্ত ফি বেড়েছে৷ ২০১৬ সালে ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল মোটর ভেহিক্যাল রুল ১৯৮৯’র ২২তম সংশোধনীর নির্দেশিকা জারি করেছে৷ তাতে, গোটা দেশেই ফি বৃদ্ধি পেয়েছে৷ ফলে, আগের ফি’র তুলনায় কয়েকশগুণ বৃদ্ধি পেয়েছে৷
পরিবহনমন্ত্রী জানান, ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন সংক্রান্ত ফি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন৷ রাজ্য সরকার কেবল কেন্দ্রীয় নির্দেশিকা কার্যকর করে থাকে৷ ফি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় সরকার রাজ্যের সাথে কোন আলোচনা করেনি৷ এবিষয়ে নির্দেশিকা জারি হওয়ার পর রাজ্যের তরফে আপত্তি জানানো হয়েছিল৷ কিন্তু কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে সারা দেশের সাথে ত্রিপুরাতেও এই নির্দেশিকা চালু করতে হবে৷ পরিবহনমন্ত্রী জানান, একারণে শুরুতে রাজ্যে ফি বৃদ্ধির কোন উদ্যোগ নেওয়া হয়েছিল না৷ কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্যেও এই নির্দেশিকা চালু করার জন্য চাপ দিলে গত ১৪ই মার্চ রাজ্যেও তা কার্যকর হয়েছে৷
পরিবহনমন্ত্রী এই ফি বৃদ্ধি নিয়ে মন্তব্য করেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে মানুষের ওপর অতিরিক্ত বোঝা চাপানো হয়েছে৷ তিনি কেন্দ্রের এই সিদ্ধান্তকে ব্যতিক্রমী বলেও উষ্মা প্রকাশ করেছেন৷ তিনি জানান, কেন্দ্র আরো নির্দেশ দিয়েছে যেদিন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে সেদিন থেকে এরিয়ার সংগ্রহ করতে হবে৷ কিন্তু রাজ্যের তরফে জানানো হয়েছে কোন এরিয়া সংগ্রহ করা সম্ভব হবে না, তাই এবিষয়ে বিবেচনা করার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছে৷ তবে, ১৪ মার্চ থেকে নির্দেশিকা মেনেই ফি নেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে৷
এদিন তিনি আরো জানিয়েছেন, মোটর ভেহিক্যাল এ্যাক্ট ১৯৮৮’র সংশোধনীর খসড়া রাজ্যের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাতে, অনেক বিষয়ে রাজ্য আপত্তি জানিয়েছে বলে পরিবহনমন্ত্রী জানান৷ তিনি জানিয়েছেন, এখন কেন্দ্রীয় সরকার এবিষয়ে সাব কমিটি গঠন করেছে৷ কিন্তু সংসদে এই বিল পাশ হলে দেশের অধিকাংশ মোটর শ্রমিকদের রোজগারে প্রভাব পড়বে৷
পরিবহনমন্ত্রী জানান, এদেশের রাস্তাঘাটের পরিকাঠামোর নিরিখে ঐ বিল কার্যকর ভীষণ সমস্যার সৃষ্টি করবে৷ তাই জনস্বার্থে এই বিল আইনে পরিণত না করুক কেন্দ্রীয় সরকার, চাইছেন পরিবহনমন্ত্রী৷ তাঁর মতে, মোটর শ্রমিক স্বার্থ বিরোধী বিল এনে তাদের উপার্জনে আঘাত আনা সঠিক হবে না৷ তাই এই বিল নিয়ে আরো চিন্তাভাবনা করুক কেন্দ্রীয় সরকার৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top