News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্যে বিক্রি হচ্ছে কচ্ছপ, মঠচৌমুহনীতে উদ্ধার দুটি
Image

প্রকাশ্যে বিক্রি হচ্ছে কচ্ছপ, মঠচৌমুহনীতে উদ্ধার দুটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ সরকারী নিষেধাজ্ঞা থাকার পরও রাজধানী আগরতলার বিভিন্ন বাজারে দেদার বিক্রি

মঠচৌমুহনী বাজারে উদ্ধার করা হয় দুটি কচ্ছপ৷ ছবি নিজস্ব৷

হচ্ছে কচ্ছপ৷ এই ব্যাপারে প্রশাসনিক কোন ভূমিকা নজরে আসছে না৷ শেষ পর্যন্ত সচেতন নাগরিকরা প্রশাসনের কুম্ভনিদ্রা ভঙ্গ করলেন৷ মঙ্গলবার শহরের মঠচৌমুহনী বাজার থেকে দুটি কচ্ছপ উদ্ধার করেছে বন দপ্তরের কর্মীরা৷ কচ্ছপগুলির ওজন প্রায় পঞ্চাশ কেজি৷
সংবাদে প্রকাশ, প্রায় প্রতিদিন মহারাজগঞ্জ বাজার ও মঠচৌমুহনী বাজারে দেদার বিক্রি হয় কচ্ছপ৷ ১০০০ – ১৫০০ টাকায় বিক্রি হয় প্রতি কেজি৷ জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন পাহাড়ী এলাকা থেকে কিছু কচ্ছপ আনা হয়৷ আর সিংহভাগ কচ্ছপ বাংলাদেশ থেকে আমদানী করা হয় চোরা পথে৷
সরকারী নিয়ম অনুযায়ী বাজারে কচ্ছপ বিক্রি নিষিদ্ধ৷ কিন্তু, সরকারী নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসায়ীরা এই কচ্ছপ বাজারে বিক্রি করে চলেছেন৷ ভোজন রসিকরাও তেমন কোন প্রতিবাদ করছেন না৷ কিন্তু, কিছু সমাজ সচেতন ও বন্যপ্রাণী প্রেমিরা এইে বিষয়টিকে ভাল চোখে নিচ্ছেন না৷ তাই তারা মঙ্গলবার আগরতলায় গাঙ্গাইলরোড স্থিত বন দপ্তরের অফিসে খবর দেয়৷ সেই খবরের ভিত্তিতে বন দপ্তরের কর্মীরা অভিযানে নামেন৷ মঠচৌমুহনী বাজার থেকে দুটি কচ্ছপ বাজেয়াপ্ত করা হয়৷ তবে কোন ব্যবসায়ীকে আটক করতে পারেনি বন দপ্তরের কর্মীরা৷ পরে এই কচ্ছপগুলি নিয়ে যাওয়া হয় সিপাহীজলা অভয়ারণ্যে৷ সেখানেই রাখা হবে এই কচ্ছপগুলি৷ অভিযোগ উঠেছে মহারাজগঞ্জ বাজারেও কচ্ছপ বিক্রি হচ্ছে৷ কিন্তু বন দপ্তরের কর্মীরা এই ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷ এনিয়ে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top