News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল জীপ, মৃত ৭
Image

গুজরাটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল জীপ, মৃত ৭

ভালসাদ (গুজরাট), ২১ মার্চ (হি.স.): গুজরাটের ভালসাদ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল জীপ| দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন যাত্রী| আহত হয়েছেন আরও ২ জন| গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে সব্জি কিনতে সোমবার নানি কোরভাদ গ্রামে গিয়েছিলেন দুর্ঘটনাগ্রস্তরা| গভীর রাতে জিপে করে ফিরছিলেন তাঁরা| হঠাত্ই গাড়ির হেডলাইট নিভে গেলে তামচাদি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় জীপটি| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন| গুরুতর আহত অবস্থায় ২ জনকে নিকটবর্তী সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে|
ধরমপুর থানার পদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত ৭ জনের নাম হল, নরেশ গোপজি, কিরণ পান্ধের, সীতারাম ভীমজি, বিনোদ সুরেশ, জয়ন্তী জানিয়া, হীতেশ গোপজি এবং অরবিন্দ সুরেশ| আহত ২ জনের নাম এখনও জানা যায়নি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top