ইসলামাবাদ, ২১ মার্চ (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ| কম্পন অনুভূত হয়েছে সন্নিহিত পঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.০| পাকিস্তান আবহাওয়া দফতর (পিএমডি)-এর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ৪.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় রাজধানী ইসলামাবাদ ও সন্নিহিত পঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে| ভূমিকম্পের উত্সস্থল ছিল পঞ্জাব প্রদেশের আটোক জেলার হাজরো-র কাছে, ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে|
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভূকম্পন অনুভূত হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নৌশেরা, হরিপুর এবং স্ববি জেলায়| ভূকম্পনের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, কম্পনের টের পাওয়া মাত্রই বহু মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন| উল্লেখ্য, গত মাসেই ৫.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পাকিস্তানে|
ইসলামাবাদে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৪.০
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















