News Flash

  • Home
  • Uncategorized
  • সুখের মাপকাঠিতে অনেকটা পিছিয়ে ১৫৫ দেশের মধ্যে ১২২ নম্বরে ভারত : সমীক্ষা
Image

সুখের মাপকাঠিতে অনেকটা পিছিয়ে ১৫৫ দেশের মধ্যে ১২২ নম্বরে ভারত : সমীক্ষা

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : সুখের মাপকাঠিতে অনেকটাই পিছিয়ে ভারত | ওয়ার্ল্ড হ্যাপিনেসের রিপোর্ট অনুযায়ী মোটেই সুখী নয় ভারতীয়রা | সুখের মাপকাঠিতে ভারত পিছিয়ে প্রতিবেশী চিন, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের থেকে | এমনকী বিস্ফোরণ বিধ্বস্ত ইরাকও ভারতের থেকে এগিয়ে আছে | ২০১৩ থেকে ২০১৫-য় ভারত ছিল ১১৮ নম্বরে| এবার আরও চার ধাপ নেমে গিয়েছি আমরা| চলতি বছর ওয়ার্ল্ড হ্যাপিনেসের সমীক্ষা রিপোর্টে ১৫৫ দেশের মধ্যে ভারতের স্থান ১২২ নম্বরে |
মাথাপিছু জিডিপি, সামাজিক সমর্থন, সুস্বাস্থ্য, ব্যক্তিগত পছন্দের স্বাধীনতা, দয়াদাক্ষিণ্য ও দুর্নীতির মাপকাঠিতে ঠিক হয় এই হ্যাপিনেস রিপোর্ট| ২০১২ সাল থেকে প্রকাশিত হচ্ছে এই রিপোর্টটি| এটি প্রকাশ করে সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক|
তাদের এই হিসেবে বিশ্বের সবচেয়ে সুখী মানুষের দেশ নরওয়ে| গতবার চার নম্বরে থাকা নরওয়ে এ বছর গত তিনবারের শীর্ষদেশ ডেনমার্ককে হঠিয়ে দিয়ে এক নম্বর স্থান দখল করছে | ডেনমার্ক এবার ২ নম্বরে| ৩ নম্বরে আইসল্যান্ড, ৪-এ সুইজারল্যান্ড ও ৫-এ ফিনল্যান্ড| আমেরিকা রয়েছে ১৪ নম্বরে, ১ ধাপ নেমে গিয়েছে তারা|  চিন আছে ৭৯ নম্বরে, পারিস্তান ৮০ নম্বরে, নেপাল ৯৯ নম্বরে, বাংলাদেশ ১১০ নম্বরে ও ইরাক ১১৭ নম্বরে| শ্রীলঙ্কাও ভারতের ওপরে, ১২০ নম্বরে|
এবারের রিপোর্টে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কর্মক্ষেত্রে সুখকে, কারণ মানুষের জীবনের বেশিরভাগ সময় এখানেই কেটে যায়| তাই সন্তুষ্টির সন্ধানে রোজগার ও বেরোজগারের ভূমিকা রীতিমত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে| আর চাকরি, চাকরির ধরন ও কোন শিল্পে কর্মরত- সে সব রীতিমত দরকারি| যাঁদের মাইনে বেশি তাঁরা সুখী ঠিকই কিন্তু সেটা সুখের অন্যতম কারণ, এর বেশি কিছু নয়| জীবন ও কাজের মধ্যে সামঞ্জস্য, কাজের বৈচিত্র‌্য ও কর্মক্ষেত্রে স্বাধীনতা- সুখের জন্য সবই জরুরি| সংস্থাটি রিপোর্টে আরও বলা হয়ছে পরিস্কˆার, শক্তপোক্ত সামাজিক ভিত্তি থেকেই মূলত আসে সুখ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top